বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘এই নিয়ে সংসার’ নাটকে ফারহান-মিমি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

‘এই নিয়ে সংসার’ নাটকে ফারহান-মিমি

প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধলেন  জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ও অনিন্দিতা মিমি। সম্প্রতি ‘এই নিয়ে সংসার’ নামের একটি নতুন নাটকে অভিনয় করেছেন তার। ফেরারি ফরহাদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহ মোহাম্মদ রাকিব।

ইতোমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে প্রথমবারের মতো মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনিন্দিতা মিমি।

image

নতুন জুটি নিয়ে মিমি বলেন, ‘ফারহান ভাইয়ের সঙ্গে এবারই প্রথম কাজ করা। প্রথম কাজের অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। তিনি খুব আন্তরিক ও সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। নাটকটির গল্পও বেশ চমৎকার, যেখানে সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক সুন্দরভাবে উঠে এসেছে। চরিত্রটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে কাজটি করে খুবই আনন্দিত। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। আমাদের কাজটি তাদের মনে জায়গা করে নেবে।’

জানা গেছে, আগামী ১৭ সেপ্টেম্বর ৩৬০ প্লাসের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর