বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জনপ্রিয় টিকটকার গ্রেফতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জনপ্রিয় টিকটকার গ্রেফতার
টিকটক ইনফ্লুয়েন্সার কারসন ডিন ব্যারি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার কারসন ডিন ব্যারিকে শিশুদের অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে আদালত তাকে মোট দশ লাখ ডলারের মুচলেকায় জামিন দেন।

সাউথ ক্যারোলিনার মাউন্ট প্লেসেন্টের বাসিন্দা কারসন ডিন মূলত নাচ, লিপ-সিংক ভিডিও তৈরি করেন। টিকটকে তার ৪ লাখ ২০ হাজার এবং ইনস্টাগ্রামে প্রায় দেড় লাখ অনুসারী রয়েছে। গ্রেফতারের সময় পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কম্পিউটার ও দুটি আইফোন জব্দ করে। 

পুলিশের তথ্য অনুযায়ী, ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েড চিলড্রেন থেকে একটি সাইবারটিপলাইন রিপোর্ট পাওয়ার পর অভিযোগের বিষয় তদন্ত শুরু হয়। তদন্তকারীদের অভিযোগ, ব্যারি একটি অপ্রাপ্তবয়স্ক শিশুকে যৌনতার জন্য প্ররোচিত করেছিলেন। তার কাছে শিশুদের যৌন নিপীড়নমূলক ভিডিও ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ তার বাসা থেকে দুটি ফোন এবং একটি কম্পিউটার জব্দ করে। পুলিশের জানান, জব্দ করা ডিভাইসগুলোতে শিশুদের যৌন নির্যাতনের ফুটেজ ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ চার বছর বয়সী এক শিশুকে নিয়ে তৈরি করা একটি ১২ সেকেন্ডের ভিডিও খুঁজে পেয়েছে। তবে ফুটেজে যে ব্যক্তিকে দেখানো হয়েছে তিনি কারসন ডিন কি না তার পাওয়া যায়নি।

গত ১০ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে আল ক্যানন কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আদালত তাকে মোট দশ লাখ ডলারের বন্ড বা মুচলেকায় জামিন দেন। এর মধ্যে প্রতিটি যৌন নির্যাতনের অপরাধের জন্য এক লাখ পঞ্চাশ হাজার ডলার এবং প্ররোচনার অপরাধের জন্য আড়াই লাখ ডলার নির্ধারণ করা হয়েছিল। জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান।

সামাজিক মাধ্যমে ব্যারির যাত্রা শুরু হয় ২০২২ সালের আগস্ট মাসে। মাউন্ট প্লেসেন্ট পুলিশ বিভাগের ইন্টারনেট ক্রাইমস এগেইনস্ট চিলড্রেন টাস্ক ফোর্সের তদন্তকারীরা গ্রেফতার অভিযান পরিচালনা করেন। 

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর