প্রকাশিত হলো নতুন মিউজিক ভিডিও লেট নাইট। কণ্ঠশিল্পী মেরিন মেরির কন্ঠে সুদীপ কুমার দীপের কথায় আহমেদ সজিবের সুর ও সংগীতে শিল্পীর নিজের চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সিয়াম মৃধা এবং আঞ্জুমান মেহজাবিন।
মামুন আফনান রুমির ভিডিও পরিচালনায় গতকাল ১২ সেপ্টেম্বর গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। ইউটিউবের প্রকাশের পর থেকেই গানটি বেশ সাড়া ফেলেছে। গানটি নিয়ে মেরিন বলেন, ‘দিপ দাদার সঙ্গে এটি আমার প্রথম কাজ। দাদা আমাকে খুব সুন্দর একটি গান দিয়েছে। আশা করি গানটি সব জায়গায় ছড়িয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আনজুমান মেহজাবিন, সিয়াম মৃধা এবং মামুন আফনান রুমি ভাইয়ের সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। আগের গানগুলো বেশ ভালো গিয়েছে। এ গানটি নিয়ে আরও বেশি আশাবাদী। অডিও এবং ভিডিও মিলিয়ে লেট নাইট চমৎকার একটি গান হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’




