মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কলকাতায় চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম

শেয়ার করুন:

কলকাতায় চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের দুইটি চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখার উদ্যোগে কলকাতার ঐতিহ্যবাহী নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। ছয় দিনব্যাপী আয়োজনে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা এবং উজবেকিস্তানের মতো দেশগুলোর চলচ্চিত্র প্রদর্শিত হয়। উৎসবে মোট আটচল্লিশটি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যার মধ্যে কেবল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে লড়েছিল উনিশটি সিনেমা। রোববার সন্ধ্যায় জমকালো সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ওটিটিতে আসছে জয়ার করোনা মহামারিকালের সিনেমা

প্রতিযোগিতায় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের ‘জয়া আর শারমিন’। একই আয়োজনে প্রামাণ্যচিত্র বিভাগে বিচারকদের বিশেষ স্বীকৃতি অর্জন করেছে মকবুল চৌধুরীর পরিচালিত ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’।

পুরস্কার অর্জনের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছে ‘জয়া আর শারমিন’ সিনেমার অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘এই অর্জন শুধু একটি সিনেমার নয়— এটি আমাদের গল্প বলার সাহস, আমাদের কলাকুশলীদের শ্রম আর সীমিত সম্পদে অসীম স্বপ্ন দেখার ফল। আন্তর্জাতিক জুরি বোর্ডের প্রত্যেককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আর কলকাতার দর্শক ও আয়োজকদের ভালোবাসা শুধু পর্দা ছুঁয়ে থাকে না, সীমান্তও ছাড়িয়ে যায়।’ 

ফের জুটি বাঁধলেন আবির-জয়া, ঝলকেই দেখালেন চমক

উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক উজ্জ্বল চক্রবর্তী, রীতা দত্ত এবং প্রদীপ কেনচানুরু। এই বিভাগে ভারতের অসমিয়া ভাষার ছবি ‘রিভার টেলস’ দ্বিতীয় সেরা হিসেবে সিলভার অ্যাওয়ার্ড এবং শ্রীলঙ্কার ‘প্যানট্রাম’ জুরি মেনশন অর্জন করে। এছাড়া প্রামাণ্যচিত্র বিভাগে সেরা হয়েছে রণজিৎ রায়ের ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’ এবং স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে সেরা হয়েছে ড. ধৃতিশ্রী সরকারের ‘দ্য টেল অব কথা’। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর