সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাসে ৫ হাজার টাকার পণ্য বিনামূল্যে পাবেন প্রবীণ শিল্পীরা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

মাসে ৫ হাজার টাকার পণ্য বিনামূল্যে পাবেন প্রবীণ শিল্পীরা

ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন 'অভিনয়শিল্পী সংঘ' ও সুপারশপ 'স্বপ্ন'-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় সংঘের ২৫ জন প্রবীণ ও সম্মানিত সদস্যরা যেকোনো আউটলেট থেকে প্রতি মাসে বিনামূল্যে ৫ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারবেন।


‎সোমবার (১৪ সেপ্টেম্বর) সংঘের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো আর্থিক সহায়তা নয়। বরং নাট্যাঙ্গনে দীর্ঘদিনের অবদান রাখা প্রবীণ ও গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানো একটি সম্মানজনক উদ্যোগ।

‎সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, চুক্তি অনুযায়ী অভিনয় শিল্পী সংঘের ২৫ জন সদস্যা বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে পারবেন। এছাড়া ৬০ বছরের বেশি বয়সের শিল্পীরা ৭ শতাংশ এবং সকল সদস্যরা ৫ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন।

‎তিনি জানান, ভবিষ্যতে অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এ ধরনের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

‎সুপারশপ 'স্বপ্ন'র উদ্যোগকে সাধুবাদ জানান বর্তমান নির্বাহী কমিটির সদস্যারা।

‎অনুষ্ঠানে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির নেতৃবৃন্দ, প্রবীণ সদস্যরা এবং 'স্বপ্ন'-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর