সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের জন‍্য চলচ্চিত্র আহবান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের জন‍্য চলচ্চিত্র  আহবান

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর বসতে যাচ্ছে। নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য এ উৎসবের জন্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম, ওয়েব ফিল্ম, পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র— চার ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিজয়ীদের প্রদান করা হবে পুরস্কার। 

এ প্রসঙ্গে ফেস্টিভ্যাল-২০২৬ এর আহবায়ক প্রযোজক অলিভ আহমেদ বলেন, আমরা চেষ্টা করছি আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে। প্রথম নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আমরা যে সাড়া পেয়েছি আমরা সেই পথে এগিয়ে যেতে চাই। আমাদের রয়েছে অভিজ্ঞ জুড়িবোর্ড। ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে আছেন পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর তানভীর খায়ের।

সদস্য সচিব জনাব লিটু আনাম বলেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাস অনেক সমৃদ্ধ, আমরা তাদের মূল্যায়ন করতে চাই যারা বাংলা চলচ্চিত্রের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। তিনি বাংলাদেশের সকল নির্মাতা এবং প্রযোজককে অনুরোধ জানান তারা যেন ২০২৬ সালে তাদের নির্মিত সেরা কাজটি নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জমা দিতে। mov কিংবা mp4 ফর্মেটে সকল দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দেওয়া যাবে। ড্রাইভ লিংক [email protected] ইমেইল করা যাবে। এছাড়া ফিল্মফ্রিওয়ে প্লাটফর্মের মাধ্যমেও চলচ্চিত্র জমা দেওয়া যাবে।

আয়োজনের আহবায়ক অলিভ আহমেদ জানান, উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী বছরের শুরুতে, নিউইয়র্ক-এ। ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিগগিরই তারিখ ও ভেন্যু জানিয়ে দেওয়া হবে। 

২০২৫ সালে প্রথমবার আয়োজন করা হয় নিউ ইয়র্ক বাংলা ফিল্মফেস্টিভ্যালের। প্রিয়জন ফিল্মস ও লেমন ষ্টুডিও যৌথ সহযোগিতায় রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট আয়োজন করবে এবারের আসর। সার্বিক সহযোগিতায় থাকবে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর