সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফের একক কনসার্ট বাপ্পা মজুমদারের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

ফের একক কনসার্ট বাপ্পা মজুমদারের 

শুদ্ধ সংগীতের সুবাস ছড়ান শুভাশিস মজুমদার বাপ্পা। তার আঙুলের ছোঁয়ায় ভাঁজ খোলে বাদ্যযন্ত্র। তার কণ্ঠ আনন্দ দেখায় সুরকে। তিন দশকের বেশি সময় ধরে তাতে সম্মোহিত বাংলা ভাষাভাষীরা। জনপ্রিয় এ সংগীতশিল্পী ফের আসছেন একক কনসার্ট নিয়ে।

আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুনলাইট মেলোডিজ’ নামে বাপ্পা মজুমদারের একক কনসার্টের আয়োজন করা হবে। গতকাল ১৩ সেপ্টেম্বর বাপ্পা মজুমদার সামাজিক মাধ্যমে পোস্টার প্রকাশ করে ভক্তদের জানান কনসার্টটির কথা। তারিখটি মনে রাখতে বলেন। 

জানা গেছে, কনসার্টের আয়োজক ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান। এখনও টিকিট বিক্রি শুরু হয়নি। শিগগিরই জানানো হবে টিকিটের মূল্য। সেইসঙ্গে আনুষঙ্গিক নিয়ম-কানুন। খবরটি জেনে বাপ্পাভক্তদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ করা গেছে।

বাপ্পা মজুমদার প্রথম একক কনসার্ট করেন ২০২২ সালে। ২০২৪-এর ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো একক কনসার্টে দেখা যায় তাকে। গেল বছরও একক শো হয় তার। এবার ফের একক কনসার্টে হাজির হচ্ছেন গায়ক।

সবশেষে প্রকাশ পেয়েছে বাপ্পা মজুমদারের গান ‘গলে যাওয়া সময়’। কণ্ঠ, সুর, সংগীতের পাশাপাশি গানের কথাও তার ছিল। এর আগে ‘বুড়ো নাবিকের গল্প’ নামে আরও একটি গান প্রকাশ পায় তার। এটিরও কথা ছিল গায়কের। গানটি তিনি বেঁধেছিলেন পিতৃত্বকে উপজীব্য করে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর