সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘চিরকুট’ সিনেমায় মাশা ইসলামের গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

‘চিরকুট’ সিনেমায় মাশা ইসলামের গান

শ্রোতাদের সুরের যাদুতে বেঁধে রাখেন মাশা ইসলাম। নাটক, ওটিটি, সিনেমায় নিয়মিত মুগ্ধতা ছড়ায় তার গান। সেই ধারাবাহিকতায় এবার ‘চিরকুট’ সিনেমায় থাকছে মাশা ইসলামের গান। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন গায়িকা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজ থেকে মাশা ইসলাম জানান, পূজায় মুক্তিপ্রতীক্ষিত চিরকুট সিনেমায় রয়েছে তার গান। ঢাকা মেইলকে গায়িকা বলেন, ‘‘গানটির শিরোনাম ‘চলে যেতে’। কথা লিখেছেন লুৎফর হাসান। সুর করেছেন খৈয়াম সানু সন্ধি।’’

masha-islam_20260606_182541368_(1)

নব্বইয়ের দশকের বিভিন্ন ঘটনাপ্রবাহ ও আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ‘চিরকুট’ নির্মাণ করা হয়েছে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী অভিনয়, নির্মাণ ও অন্যান্য কাজে যুক্ত ছিলেন। পরিচালক মুনতাসির আকিব। দুর্গা পূজায় মুক্তির কথা ছবিটির। 

গানের বাইরেও শিল্পের বিভিন্ন মাধ্যমে সক্রিয় মাশা ইসলাম। গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনেত্রী হিসেবে দেখা গেছে তাকে। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তানিম নূর নির্মিত সিনেমায় লিলি নামের একটি অতিথি চরিত্রে ছিলেন তিনি।

masha_20260315_160701199_20260606_182544222

সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের ট্রাভেল সিরিজে যুক্ত মাশা ইসলাম। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার নানা বৈচিত্র্যময় রূপ বিশ্বের সামনে তুলে ধরা হচ্ছে এ সিরিজের মাধ্যমে। এতে বাংলাদেশের উপস্থাপক হিসেবে কাজ করেছেন মাশা ইসলাম। তার সঙ্গী জার্মান প্রতিবেদক এমা ক্রেমার।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর