৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ ‘বিশেষ জুরি পুরস্কার’ জিতেছে দ্য গার্ডিয়ান প্রযোজিত এবং ইউভাল আব্রাহাম ও র্যাচেল জোর পরিচালিত তথ্যচিত্র ‘নাজা’।
তথ্যচিত্রটিতে গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে ইসরায়েলের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের চিত্র তুলে ধরা হয়েছে। প্রায় তিন বছরের একটি তদন্তের ফলস্বরূপ তৈরি চলচ্চিত্রটি ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা তথ্যের গোপন সাক্ষ্যের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যারা পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেছেন। ছবিতে তাদের কণ্ঠস্বর এবং মুখমণ্ডল ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। তেল আবিবের ছাদে রাতের বেলা তাদের চিত্রধারণ করা হয়।

চলচ্চিত্রটির নাম একটি হিব্রু গোয়েন্দা পরিভাষা থেকে নেওয়া, যা মূলত কোনো নির্দিষ্ট বিমান হামলায় আনুমানিক কতজন বেসামরিক নাগরিক নিহত হতে পারে তা বোঝাতে ব্যবহৃত হয়।
সিনেমাটি নিয়ে আব্রাহাম জানান, তিনি আশা প্রকাশ করছেন চলচ্চিত্রটি পশ্চিমা সরকারগুলোকে ইসরায়েলের প্রতি তাদের সমর্থন তুলে নিতে এবং নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করতে বাধ্য করবে।
পুরস্কার জয়ের দ্য গার্ডিয়ান-এর ডকুমেন্টারিজ বিভাগের প্রধান লিন্ডসে পল্টন বলেন, “ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে ‘নাজা’ তথ্যচিত্রটি বিশেষ জুরি পুরস্কার পাওয়ায় আমরা ভীষণ আনন্দিত। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর তৈরি একটি সাহসী সিনেমার শক্তির প্রমাণ। প্রতিভাবান ও সাহসী পরিচালকদের সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। তাঁদের মতো আমরাও আশা করি চলচ্চিত্রটি চলচ্চিত্রটি গাজায় যা ঘটছে সে বিষয়ে বিশ্ববাসীর নজর কাড়বে।”
গার্ডিয়ান-এর মাল্টিমিডিয়া প্রধান ও তথ্যচিত্রটির নির্বাহী প্রযোজক নিকোল জ্যাকসন বলেন, চলচ্চিত্রটি ইতিমধ্যে দারুণ সাড়া ফেলেছে। শিগগিরই বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা করা হবে। পরিচালক র্যাচেল ও ইউভালের পাশাপাশি আমাদের বৈশ্বিক পরিবেশক অংশীদার এমকে২-এর সাথে কাজ করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।”
‘নাজা’ পরিচালনা করেছেন ইউভাল আব্রাহাম ও র্যাচেল জোর। তথ্যচিত্রটির প্রযোজক হিসেবে যুক্ত আছেন গার্ডিয়ান এবং জেমস উইলসন (জেডব্লিউ ফিল্মস)। নির্বাহী প্রযোজক জোনাথন গ্লেজার।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধ প্রায় ৭৩ হাজার ৫০০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১৭৪,৫০০ জন আহত হয়েছেন।
ইএইচ/




