রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিজয়ের ডিপফেক ভিডিও তৈরি অভিযোগে গ্রেফতার ১

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম

শেয়ার করুন:

বিজয়ের ডিপফেক ভিডিও তৈরি অভিযোগে গ্রেফতার ১

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির নাম ও ছবি ব্যবহার করে আর্থিক সাহায্যের মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় দিল্লির বুরারি এলাকা থেকে নীরজ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ডিপফেক ভিডিও তৈরির অভিযোগ অভিযুক্তকে দুই দিনের রিমান্ড দিয়েছেন দিল্লির তিস হাজারি আদালত। 

চেন্নাইয়ের সাইবার ক্রাইম পুলিশের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, সামাজিক মাধ্যমে ভুয়া প্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, গত ২০ আগস্ট বিজয় থালাপাতি হেল্প নামে একটি ফেসবুক পেজ খোলা হয়। মাত্র ৯০ জন অনুসারী পেজটিতে বিজয়ের ছবি এবং শাসক দলের লোগো ব্যবহার করে দাবি করেছিল, বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার পর সারা দেশের মানুষকে সাহায্য করবেন। পেজটিতে একটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছিল। নাম্বারটি অভিযুক্ত নীরজের নামে নিবন্ধন।

তদন্তকারীরা জানান, পেজটিতে এআই ভিডিও এবং ছবিতে দেখা যায় বিজয় সাধারণ মানুষের আর্থিক সাহায্যের ঘোষণা দিচ্ছেন। এছাড়া ফ্রি বাড়ি ও বাইক দেওয়ার প্রতিশ্রুতি দিতে দেখা গেছে।

গত ৫ সেপ্টেম্বর চেন্নাইয়ের আন্না নগরের ওয়েস্ট জোন সাইবার ক্রাইম থানায় মামলাটি দায়ের হয়।

গত ১১ সেপ্টেম্বর বিচারক প্রীতি রাজোরিয়া অভিযুক্ত নীরজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমান গৌরবের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়। 

পুলিশ জানিয়েছে, বিজয়ের নাম ও ছবি ব্যবহার করার উদ্দেশ্য শুধু অর্থ আত্মসাৎ করা নয়; এর পেছনে বড় কোনো চক্রান্তও থাকতে পারে। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর