শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাহফুজুর রহমানের গল্প পরিকল্পনায় সিনেমা, সারাদিনে দর্শক ২০-২৫ জন 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

মাহফুজুর রহমানের গল্প পরিকল্পনায় সিনেমা, সারাদিনে দর্শক ২০-২৫ জন 

গান গেয়ে ভাইরাল হলেও শ্রোতাদের মন জয় করতে পারেননি ড. মাহফুজুর রহমান। এবার তার মূল ভাবনা ও গল্প পরিকল্পনায় নির্মিত ছবি ‘ভালোবাসি তোমায়’ও টানতে পারছে না দর্শক। গতকাল শুক্রবার সারাদিনে ২০-২৫ জন দেখেছেন ছবিটি। ময়মনসিংহের ছায়াবানী হলের দায়িত্বে থাকা আল আমীন ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন খবরটি।

গতকাল শুক্রবার দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘ভালোবাসি তোমায়’। ছবিটি কতটা দর্শক টানতে পারছে জানতে চাইলে আল আমীন বলেন, ‘‘এখন সিনেমার প্রতি দর্শকের আগ্রহ নেই। নতুন ছবি মুক্তি পেলেও দর্শক পাওয়া যায় না। ‘ভালোবাসি তোমায়’-এর ক্ষেত্রেও একই অবসথা। গতকাল সারাদিনে ২০-২৫ জনের মতো দর্শক হয়েছে।’’ 

valobasi

তিনি বলেন, ‘আমাদের এখানে পাঁচটি করে শো চলে। তবে অধিকাংশ সময় দর্শকের অভাবে ৩টি চালাতে পারি। গতকাল ৫টি-ই চলেছে। কিন্তু সব মিলিয়ে দিনে দর্শক হয়েছে ২০-২৫ জন। অ্যাভারেজে প্রতি শোয়ে ৪-৫ জন করে হবে।’

এদিকে দ্বিতীয় দিনেও অবস্থার উন্নতি হয়নি। হাতেগোনা দর্শক-ই জুটছে ছবিটির ভাগ্যে বলে জানালেন আল আমীন। বললেন, ‘আজকেও একই অবস্থা। হাতেগোনা দর্শক হচ্ছে।’ 

WhatsApp-Image-2022-11-06-at-9.44.08-PM-768x512

‘ভালোবাসি তোমায়’ সিনেমার পরিচালক আবুল হোসেন মজুমদার। ছবিটির মূল ভাবনা ও গল্প পরিকল্পনায় ড. মাহফুজুর রহমান। অভিনয় করেছেন শিরিন শিলা ও কায়েস আরজু, রেবেকা, কাজী হায়াৎ প্রমুখ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর