শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সংগীত ও প্রযুক্তির মেলবন্ধনে অতনু, আসছে মৌলিক গান 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

সংগীত ও প্রযুক্তির মেলবন্ধনে অতনু, আসছে তার মৌলিক গান 

সংগীতের সঙ্গে লম্বা সময় ধরে আছেন খালেদ বাশার অতনু। কিবোর্ডিস্ট, কম্পোজার হিসেবে পরিচিত তিনি। শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তার মৌলিক গান ‘চেনা পথ’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা-সুর-সংগীত অতনু নিজেই করেছেন। 

দেশের জনপ্রিয় ব্যান্ড নোভা ও হাওয়াই মিঠাইয়ের বর্তমান কিবোর্ডিস্ট হিসেবে আছেন অতনু। এর আগে যুক্ত ছিলেন শহরতলী ও থিয়েট্রিকাল ব্যান্ডে। ফলে কিবোর্ডিস্ট হিসেবে তার দক্ষতাও প্রমাণিত। 

আইটি খাতেও রয়েছে তার দখল। আধুনিক সংগীত প্রোডাকশনে ডিজিটাল ইন্সট্রুমেন্ট, মিউজিক সফটওয়্যার, রেকর্ডিং সিস্টেম এবং কম্পিউটারভিত্তিক প্রযুক্তির ব্যবহার এখন অপরিহার্য। সংগীতের পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে তাঁর পেশাগত অভিজ্ঞতা এই দুই জগতের মধ্যে একটি স্বাভাবিক সংযোগ তৈরি করেছে।

সংগীতের বাইরে অতনু বিভিন্ন প্রতিষ্ঠানে আইটি হেড হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তি ব্যবস্থাপনা থেকে সংগীতের মঞ্চ—দুটি ভিন্ন জগতের অভিজ্ঞতা তাঁর পেশাগত পরিচয়কে করেছে আরও বহুমাত্রিক।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর