শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আসছে ‘বকুলপুর ৩’, থাকছেন না ‘দীবা চেয়ারম্যান’ নাদিয়া 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

শেয়ার করুন:

আসছে ‘বকুলপুর ৩’, থাকছেন না ‘দীবা চেয়ারম্যান’ নাদিয়া 

জনপ্রিয় ধারাবাহিক ‘বকুলপুরে’ দীবা চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন অভিনেত্রী নাদিয়া আহমেদ। দুটি সিজনেই ছিলেন তিনি। তবে তৃতীয় মৌসুমে থাকছেন না। সামাজিক আমধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন নাদিয়া।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাদিয়া লেখেন, ‘‘বকুলপুর’ ধারাবাহিকের ভক্তদের জন্য সুখবর, আসছে সিজন ৩। কিন্তু আমি ‘দীবা চেয়ারম্যান’ থাকছি না নতুন সিরিজে।’’

এ সময় নাদিয়া জানান, শুধু তিনি নন, আরও অনেকেই থাকছেন না নতুন মৌসুমে। বদলে গেছেন পরিচালকও। অভিনেত্রী লেখেন, ‘সিজন ১ ও সিজন ২ এর পরিচালক কায়সার আহমেদ এই নতুন সিজন ৩ এর পরিচালনায় থাকছেন না। থাকছে না বকুলপুর ধারাবাহিকের এর প্রায় দেড় হাজার পর্বের অনেক প্রিয় চরিত্র। নতুন চেয়ারম্যানসহ আরও অনেক নতুন চরিত্রে দেখতে পাবেন আপনাদের পছন্দের অভিনেতাদের, সাথে থাকবেন আগের সিজনের কিছু প্রিয় মুখ।’ 

সিরিজটি এবার পরিচালনা করছেন হাসান রেজাউল। তিনি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন আশা রেখে নাদিয়া লেখেন, ‘আশা করি আপনাদের থেকে আমরা বকুলপুরের জন্য যে ভালোবাসা পেয়েছি, নতুনরূপে নতুন সিজন, নতুন পরিচালকও সেই ভালোবাসা পাবেন। আমরা পুরানো বকুলপুরবাসী আমাদের ভক্তদের ভালোবাসা ভীষণভাবে মিস করবো। আমি চির কৃতজ্ঞ দীবা চরিত্রকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’

বেশ কয়েকজনকে নেশা করে ধ্বংস হতে দেখেছি, নোবেলকে নিয়ে আফসোস টুলুর

নাদিয়ার পোস্টের মন্তব্যের ঘরে অনেকে দীবা চরিত্রের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। তার অভাব বোধ করবেন জানিয়েছেন। নাদিয়া না ফিরলে ধারাবাহিকটি থেকে মুখ ফিরিয়ে নেবেন—লিখেছেন কেউ কেউ। সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী। এদিকে দেশের বাইরে অবস্থান করায় বিষয়টি নিয়ে নাদিয়ার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি অভিনেত্রী। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর