বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যশের সঙ্গে অন্তরঙ্গ বিতর্কে পাপারাজ্জিকে ধাক্কা ‘টক্সিক’ নায়িকার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

যশের সঙ্গে অন্তরঙ্গ বিতর্কে পাপারাজ্জিকে ধাক্কা ‘টক্সিক’ নায়িকার 

‘টক্সিকে’ মাদক ও খুল্লাম খুল্লা যৌনতায় মেতে থাকতে দেখা গেছে যশকে। পর্দায় তার সঙ্গে সমান তাল মিলিয়েছেন অভিনেত্রী তারা সুতারিয়াকে। অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ধরা দিয়েছেন তিনি। সেখানেই বিপত্তি। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ‘টক্সিক’ দেখেতে সিনেমা হলে হুড়মুড়িয়ে না পড়লেও তারাকে দেখলেই হুড়মুড়িয়ে পড়ছেন পারারাজ্জিরা। যা সহ্যের সীমা ছাড়িয়েছে অভিনেত্রীর। বিরক্ত হয়ে দিলেন ধাক্কা।

Tara

এরইমধ্যে সে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, সাদা পোশাক ও কালো রো দচশমা পরে এক দোকানে ঢুকছেন ‘টক্সিক’ অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার টিমের সদস্যরা। অভিনেত্রীকে ঘিরে তখন পাপারাজ্জিদের ভিড়। তারস্বরে ‘তারা-তারা’ বলে চিৎকার করতে থাকেন তাদের কেউ কেউ। আচমকাই এক পাপারাজ্জি নায়িকার কাছে চলে যান। প্রায় গায়ে পড়ার মতো পরিস্থিতি! বিরক্ত হয়ে ধাক্কা দিয়ে ক্যামেরা সরিয়ে দেন অভিনেত্রী। 

এদিকে অভিনেত্রী বিরক্ত হয়ে প্রতিক্রিয়া জানালেও ভালোভাবে নেননি নেটিজেনরা। ভিডিওটি ভাইরাল হতেই শুরু করেছেন সমালোচনা। কেউ লিখেছেন, ‘ধাক্কা দেওয়া উচিত হয়নি!’ একাংশ আবার ‘জয়া বচ্চন প্রোম্যাক্স’ বলে কটাক্ষ করেছেন। কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন টক্সিকের ব্যর্থতা।

1200-675-27197992-999-27197992-1784624364808

গেল ২৬ আগস্ট মুক্তি পায়  ‘টক্সিক’। এর ‘মাদহোশ’ গানে যশের সঙ্গে রগরগে রসায়নে দেখা গেছে তারাকে। সমালচনা মাথাচাড়া দেয় তখন থেকেই। আর সিনেমা মুখ থুবড়ে পড়তে যেন তা মন খুলে উড়ে বেড়াচ্ছে। তারাকে নিয়ে পাপারাজ্জিদের তাড়াহুড়ো যেন তারই প্রতিফলন। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর