বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাঁধনের ওপর হামলা, তদন্তে ইতালির বিশেষ পুলিশ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

বাঁধনের ওপর হামলা, তদন্তে ইতালির বিশেষ পুলিশ 

ইতালির ভেনিসে একটি পার্কে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা  হামলা চালিয়েছে। এমনকি তাঁকে শারীরিকভাবে আঘাত করেছে। এবার ঘটনার তদন্তের মাঠে নেমেছে ইতালি বিশেষ পুলিশ বাহিনি। 

ইতালির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে ভেনিসের কাছেই মেস্ত্রে শহরে এই হামলার ঘটনা ঘটে। ইতালির বিশেষ পুলিশ বাহিনী ‘দিগোস’ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে।

ইতালির প্রথম সারির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনোর প্রতিবেদনে বলা হয়, বাঁধনকে ‘জুলাই যোদ্ধা’ আখ্যা দিয়ে গালিগালাজ ও হেনস্তা করেছে তাঁর স্বদেশিরা। ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

করিয়ারে দেল্লা সেরা পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে তারা নিশ্চিত করে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওবার্তায় বাঁধন তার ওপর হামলার অভিযোগ করেন। একই সঙ্গে তিনি কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন, যেখানে কয়েকজন ব্যক্তিকে তার সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায়।

ভিডিওবার্তায় বাঁধন দাবি করেন, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান। এ সময় তাকে শারীরিকভাবে আঘাত করা হয় এবং তার মোবাইল ফোন ছুড়ে ফেলে দেওয়া হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সেখানে ছিল বলে জানান তিনি।

বর্তমানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির মেস্ট্রে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।

আরআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর