বিগ বসের ২০তম আসর চলছে। এক দঙ্গল প্রতিযোগী নিয়ে ব্যস্ত সালমান খান। কখনও তাদের সামলাতে গিয়ে মেজাজ হারাচ্ছেন, কখনও দিচ্ছেন ঘুরে দাঁড়ানোর পরামর্শ। হিন্দি ছাড়াও আরও কয়েকটি ভাষায় চলছে বিগ বস। সেগুলর উপস্থাপনায়ও ডাকসাইটে সব তারকা। চলুন জেনে নেওয়া যাক তাদের কে কত পারিশ্রমিক পান।
বিগ বসের সঞ্চালকদের মধ্যে পারিশ্রমিকের দৌড়ে সবার আগে সালমান খান। দীর্ঘদিন রিয়েলিটির শোটির সঙ্গে ওঠাবসা তার। শোনা যাচ্ছে ২০তম আসরের জন্য ১২০ কোটি রুপি নিচ্ছেন ভাইজান।
পশ্চিমবঙ্গের বিগ বস সামলানোর দায়িত্ব পেয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বিগ বস বাংলা ৩-এর মাধ্যমে প্রথম কোনো রিয়েলিটি শোয়ের উপস্থাপক হলেন দাদা। তবে পারিশ্রমিকের দিক থেকে অনেক পিছিয়ে সালমানের তুলনায়। চ্যানেলের সঙ্গে চার বছরের জন্য প্রায় ১২৫ কোটির চুক্তি করেছেন সৌরভ।

তামিল ভাষায় ‘বিগ বস’-এর সঞ্চালনা করতেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। বেশ কয়েক বছর দায়িত্বটি পালন করেছেন তিনি। শোনা যায়, ‘বিগ বস্ তামিল’-এর সপ্তম সিজ়নের জন্য প্রায় ১৩০ কোটি রুপি নিয়েছিলেন কমল।
কমলের পর তামিল বিগ বস সঞ্চালনার ভার পড়ে বিজয় সেতুপতির কাঁধে। পারিশ্রমিকের দিক থেকে কমলকে ছাড়াতে পারেননি তিনি। বরং তার প্রায় অর্ধেকে বিগ বস সামলান তিনি। এই রিয়েলিটি শোয়ের জন্য প্রতি সপ্তাহে বিজয় নেন ৩-৪ কোটি রুপি। গোটা মৌসুমে যা গিয়ে দাঁড়ায় ৭৫-৮০ কোটিতে।
দক্ষিণী সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি ‘বিগ বস তেলুগু’র উপস্থাপক। লম্বা সময় ধরে কাজটি করছেন অভিনেতা। এ পর্যন্ত সাতটি মৌসুমে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। তবে পারিশ্রমিকের দিক থেকে অন্যদের তুলনায় অনেক পিছিয়ে। শোনা যায় একটি সিজ়নে জন্য প্রায় ৩৫ কোটি রুপি নিয়েছিলেন পারিশ্রমিক হিসেবে।

পারিশ্রমিকের দৌড়ে নাগার্জুনের চেয়ে পিছিয়ে মালায়লাম অভিনেতা মোহনলাল। এক সিজনে পকেটে নেন ৩০ কোটি রুপি। ২০১৮ সালে ‘বিগ বস্ মলয়ালম’ শুরু হয়। তখন থেকেই সঞ্চালকের দায়িত্ব পালন করছেন মোহনলাল।
‘বিগ বস্ কন্নড়’-এর সঞ্চালক কিচ্চা সুদীপ। এক সিজনে তিনি পান প্রায় ২০ কোটি। অন্যদিকে বিগ বস মারাঠিতে সঞ্চালক হিসেবে আছেন বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ। সপ্তাহে ৫০ লাখ রুপি পান তিনি। এর আগে ‘বিগ বস্ মরাঠী’র সঞ্চালক ছিলেন মহেশ মঞ্জরেকর। ২০২৪-এ যুক্ত হন রিতেশ।
আরআর




