মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাঁধনকে হেনস্থার ঘটনায় যা বললেন ‘গুটি’-এর পরিচালক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম

শেয়ার করুন:

বাঁধনকে হেনস্থার ঘটনায় যা বললেন ‘গুটি’-এর পরিচালক

ইতালির ভেনিসে একটি পার্কে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা  হামলা চালিয়েছে। এমনকি তাঁকে শারীরিকভাবে আঘাত করেছে। 

বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক পোস্টে পরিচালক শঙ্খ দাশগুপ্ত  লিখেছেন, ‘ভেনিস বুঝি না, কান বুঝি না, সিনেমা বুঝি না, শিল্প বুঝি না, অর্জন বুঝি না, সম্মান বুঝি না! এমনকি দেশও বুঝি না। আমরা বুঝি আওয়ামী লীগ না বিএনপি, হিন্দু না মুসলমান, আমার লোক না তোমার লোক। আজমেরী হক বাঁধন ভেনিসের মঞ্চে দাঁড়ালে আমরা দেখি না একজন বাংলাদেশি শিল্পী পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করছেন। আমরা আগে খুঁজি তিনি কোন পক্ষের?’

তিনি যোগ করেন, ‘একজন বাংলাদেশি বিদেশের মাটিতে আরেকজন বাংলাদেশিকে অপমান করে, হেনস্তা করে! একজন মুক্তিযোদ্ধাকে এই দেশের মাটিতেই হেনস্তা করা হয়, গলায় জুতার মালা পরানো হয়। তারপরও বুক ফুলিয়ে দেশপ্রেমের কথা বলে। কী অদ্ভুত আমাদের দেশপ্রেম! দেশের চেয়ে দল বড়। মানুষের চেয়ে পরিচয় বড়। অর্জনের চেয়ে রাজনীতি বড়। সবকিছুকে ভাগ করতে করতে দল, ধর্ম, পক্ষ, বিপক্ষ একদিন হয়তো দেখব ভাগ করার মতো একটা দেশই আর অবশিষ্ট নেই। সম্ভবত, সেটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।’

বর্তমানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত‘ দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।

ইএইচ/
 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর