সামাজিক মাধ্যম যেন পরীমণির মনের আয়না। তার মনে বাজ পড়লে শব্দ পাওয়া যায় ফেসবুকে। ব্যক্তিগত আনন্দের রোদেও ঝলমল করে ওঠে নায়িকার সোশ্যাল হ্যান্ডেল। মোট কথায়, জীবনের ভালো খারাপ সবই প্রকাশ করেন জাকারবার্গের নীল সাদা দুনিয়ায়।
এই যেমন আজ সোমবার সাত সকালে নিজের ফেসবুকে দিলেন শিশু কোলে হাস্যোজ্জ্বল একটি ছবি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান।’ এতে নেটিজেনদের অনেকের ধারণা ফের দত্তক নিয়েছেন অভিনেত্রী!
মন্তব্যের ঘরে একজন জানতে চেয়েছেন, ‘ছেলে নাকি মেয়ে?’ পরী লিখেছেন, ‘ছেলে’। কেউ কেউ লিখেছেন, আর কয়টি সন্তান নেবেন তিনি। উত্তরে অভিনেত্রী লিখেছেন, ৯৭ ইনশাল্লাহ।
শিশুদের প্রতি পরীমণির বিশেষ টান নতুন না। এর আগে পথশিশুদের সঙ্গে কাটিয়েছেন ব্যক্তিজীবনের বিশেষ দিন। মা সিনেমায় তার সন্তানের চরিত্রে অভিনয় করা শিশুকেও ভরিয়েছিলেন মাতৃস্নেহে। বছর দুয়েক আগে কন্যা সাফিরা সুলতানা প্রিয়মকেও নেন দত্তক। এবারের ছবির নবজাতকে নিয়ে বিস্তারিত কিছু না বললেও অনেকের ধারণা মেয়ের পর পুত্র সন্তান দত্তক নিলেন তিনি। তবে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে রকাছে মুখ খলেননি অভিনেত্রী।
আরআর




