রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মালদ্বীপের সুইমিং পুলে কণ্ঠশিল্পীর রহস্যমৃত্যু, ১৮ বছরেও জট খোলেনি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

মালদ্বীপের সুইমিং পুলে কণ্ঠশিল্পীর রহস্যমৃত্যু, ১৮ বছরেও জট খোলেনি 

ভারতীয় রিয়েলিটি শো ‘স্টার ভয়েস অব ইন্ডিয়া’র ২০০৭-এর আসরে সেরার মুকুট জিতেছিলেন কণ্ঠশিল্পী ইশমিত সিং। তবে পথচলা দীর্ঘ হয়নি। কেননা চ্যাম্পিয়ন হওয়ার পরের বছর মৃত্যু হয় তার। ২০০৮ সালের জুলাইয়ে মালদ্বীপের সুইমিং পুলে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা গায়কের রহস্যমৃত্যুর আজও জট খোলেনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ছোট উস্তাদ’ শো-এর কিছু খুদে প্রতিযোগীর সাথে মালদ্বীপে এক কনসার্টে গিয়েছিলেন ইশমিত। ২৯ জুলাই এক বিলাসবহুল রিসোর্টের সুইমিং পুলে ‘ছোট উস্তাদ’-এর শিশু প্রতিযোগী ব্যোম-এর সাথে সময় কাটাচ্ছিলেন তিনি। হঠাৎ পানিতে তলিয়ে যান তিনি। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সময় প্রাথমিক ময়না তদন্তে উঠে আসে ফুসফুস ও হৃদযন্ত্রে পানি ঢুকে ডুবে যাওয়ায় মৃত্যু হয় তার।

তবে শুরু থেকেই ইশমিতের মৃত্যুকে স্বাভাবিকভাবে নেয়নি পরিবার। তাদের যুক্তি ছিল, ইশমিত সাঁতার জানতেন। তাই পানিতে তলিয়ে যাওয়ার ঘটনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এবং গায়কের মৃত্যুকে হত্যা বলে দাবি করেন তারা। 

এদিকে রিসোর্ট কর্তৃপক্ষের বয়ানেও গড়মিল পাওয়া যায়। কনসার্ট টিমের সঙ্গে থাকা অরুনিমা নামের এক প্রতিযোগী দাবি করেছিলেন, তিনি অন্য একটি পুলে ছিলেন বলে ঘটনাটি দেখতে পাননি। অথচ রিসোর্ট কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই পুরো রিসোর্টে মাত্র একটিই সুইমিং পুল ছিল!

এরইমধ্যে কেটে গেছে ১৮ বছর। আজও অনেকের মনে প্রশ্ন, গায়কের মৃত্যু কি আসলেই স্বাভাবিক নাকি পরিকল্পিত খুন ছিল? ইশমিতের মৃত্যু সে সময় ভারতজুড়ে তুমুল আলোড়ন তুলেছিল। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর