বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এবার অক্ষয়ের সিনেমায় রুক্মিণী মৈত্র

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

এবার অক্ষয়ের সিনেমায় রুক্মিণী মৈত্র

টলিউডে রুক্মিণী মৈত্রের পথচলা অনেকতা দেবের ছত্রছায়ায়। সেই প্রেমিক এখন প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে নিয়ে ব্যস্ত পর্দায়। অভিনেত্রী-ই বসে থাকবেন কেন? তিনি ব্যস্ত হতে যাচ্ছেন বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গুঞ্জন ছড়াতেই রুক্সিণীর অনুরাগী শিবিরে চলছে উদ্বাহু নৃত্য। তাদের প্রশ্ন কোন ছবিতে খিলাড়ির সঙ্গে দেখা যাবে প্রিয় নায়িকাকে? ফিসফাস চলছে, অক্ষয়ের পরবর্তী সায়েন্স-ফিকশন ছবি ‘সামুক’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন রুক্মিণী।

জানা গেছে, নির্মাতারা ‘সামুক’-এর জন্য এমন কাউকে খুঁজছিলেন যিনি পর্দায় বলিষ্ঠ উপস্থিতির পাশাপাশি তীব্র আবেগঘন দৃশ্যেও সাবলীলভাবে অভিনয় করতে পারবেন। এজন্য তাদের রুক্সিণীকেই উপযুক্ত মনে হয়েছে। 

সূত্রের খবর, এরইমধ্যে ব্রিটেনে ছবিটির শুটিং শুরু করেছেন নির্মাতা কনিষ্ক ভার্মা। বেশ বড় আয়োজনে নির্মিত হচ্ছে ছবিটি। সাইফাই ঘরানার ছবিটিতে তুমুল মারকাটারি দৃশ্য থাকবে বলে জানা গেছে। এমন বড় বাজেটের ছবিতে সুযোগ এবং অক্ষয়কে সঙ্গী হওয়া—  রুক্সিণীর জন্য বড় সুযোগ বলে মনে করছেন অনেকে। 

এ ছবির প্রযোজক সানশাইন পিকচার্স-এর বিপুল শাহ। এর আগে তার প্রযোজিত  ‘সনক’ সিনেমায় অভিনয় করেছিলেন রুক্মিণী। তার বিপরিতে ছিলেন বিদ্যুৎ জামওয়াল। এই সেই প্রযোজকের হাত ধরেই অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন অভিনেত্রী। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর