বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘হেরা ফেরি’ আমার জীবনটা মুশকিল করে দিল, বললেন পরিচালক 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

‘হেরা ফেরি’ আমার জীবনটা মুশকিল করে দিল, বললেন পরিচালক 

বলিউডে হাস্যরসাত্মক সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘হেরা ফেরি’। তবে ছবিটির ব্যাপক সাফল্য উপভোগ করেন না পরিচালক প্রিয়দর্শন। বরং তিনি মনে করেন ‘হেরা ফেরি’র সাফল্য তার জীবনকে কঠিন করে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির অপেক্ষায় রয়েছে প্রিয়দর্শনের নতুন সিনেমা ‘হ্যায়ওয়ান’। তার আগে দেওয়া এক সাক্ষাৎকারে সোজাসাপটা বললেন নির্মাতা।

প্রিয়দর্শনের কথায়, ‘‘আমি গুরুগম্ভীর ছবি দিয়েই শুরু করেছিলাম। ‘গর্দিশ’ এবং ‘বিরাসত’ সফল হয়েছিল। তার পর ‘হেরা ফেরি’ আমার জীবনটা মুশকিল করে দিল! তার পর শুধু কমেডি, কমেডি আর কমেডি। সত্যি বলতে, কমেডির শুটিং করতে আমার ভাল লাগে না।’’

২০০১ থেকে ২১ পর্যন্ত ২০টি ছবি বানিয়েছেন প্রিয়দর্শন। এরমধ্যে ১৬টি-ই কমেডি জনরার। তবে নতুন ছবি ‘হ্যায়ওয়ান’ সেসবের থেকে কিছুটা আলাদা। কারণ ব্যাখ্যা করে জানান, এখন তিনি এমন গল্প বলতে চান যেখানে হাস্যরস থাকবে, কিন্তু একের পর এক কৌতুকের ওপর নির্ভর করবে না। পরিস্থিতি থেকেই তৈরি হবে হাসি। অভিনেতাদের দিয়ে জোর করে মুখভঙ্গি করিয়ে বা আলাদা কমেডি ট্র্যাক ঢুকিয়ে দেওয়ার পক্ষপাতী নন তিনি।

২০০৬ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি’। অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল মিলে দর্শকদের মুগ্ধ করেছিলেন। পরপর দুই কিস্তিতে এই ত্রয়ী বিনোদন দিয়েছেন। এবার তৃতীয় অধ্যায়ের পালা। তার মধ্যে এমন মন্তব্য পরিচালকের। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর