সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

এবার প্রযোজনায় তানিম নূর, সঙ্গে 'বনলতা এক্সপ্রেস'-এর শরিফুল রাজ-সাবিলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম

শেয়ার করুন:

এবার প্রযোজনায় তানিম নূর, সঙ্গে 'বনলতা এক্সপ্রেস'-এর শরিফুল রাজ-সাবিলা

গেল কোরবানি ঈদে  ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেধেছিলেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী সাবিলা নূর। এই জুটির প্রথম সিনেমা বেশ প্রশংসা পেয়েছিল। এবার নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’-এ জুটি বাধছেন সাবিলা-শরিফুল।

‎সমাজিক মাধ্যম ছবির কয়েক সেকেন্ডের মোশন ভিডিও প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন শরিফুল নিজেই।

‎পোস্টে অভিনেতা লেখেন, ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।

‎জানা গেছে, জনপ্রিয় প্রযোজক তানিম নূরের প্রযোজনা সংস্থা ‘বুড়িগঙ্গা টকিজ’-এর ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি তাদের প্রযোজিত তৃতীয় চলচ্চিত্র।

‎এই ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন এবং সুস্ময় সরকারের।

‎আগামী ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কানাভুলা প্যারাডক্স’।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর