সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

আর কত অত্যাচার সহ্য করব: রিনা খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

আর কত সহ্য করব: রিনা খান

রাজধানীর প্রধান সড়কগুলো এখন যেন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দামি প্রাইভেটকার থেকে শুরু করে সাধারণ গাড়ি— অনিয়মের হাত থেকে কারও যেন নিস্তার নেই। ক্ষতিগ্রস্ত হচ্ছে শখের যানবাহনগুলো। সম্প্রতি অটোরিকশার ধাক্কায় নিজের সাধের গাড়ির পেইন্ট ও বডি নষ্ট হওয়ার কথা জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়িকা রিনা খান।

ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর নতুন জীবন পেলাম: রিনা খান

অটোরিকশার দৌরাত্ম্যে ভোগান্তির শিকার হয়ে ক্ষোভের সুরে রিনা জানান, গত ছয় মাসের মধ্যেই তাঁর গাড়িতে তিনবার ডেন্ট ও পেইন্ট করাতে হয়েছে। নিজের কষ্টের উপার্জনের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আর কত সহ্য করব, অটোরিকশার অত্যাচার! ৬ মাসে ৩ বার ডেন্ট পেইন্ট। টাকা অনেক কষ্ট করে কামাই।’ যদিও গাড়িটি ঠিক কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

image

বড় পর্দায় আগের মতো নিয়মিত না হলেও ছোট পর্দার নাটকে নিয়মিত অভিনয় করছেন রিনা খান। বরেণ্য নির্মাতা সুভাষ দত্তের হাত ধরে মঞ্চ থেকে চলচ্চিত্রে পা রাখা এই অভিনেত্রী ১৯৮২ সালে ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। প্রথম ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করলেও একই বছর মুক্তিপ্রাপ্ত ‘সবুজ সাথী’ সিনেমায় খলঅভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করে তাক লাগিয়ে দেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

 

মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ রিনা খান, যা লিখলেন ফেসবুকে

দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৬০০ বেশি চলচ্চিত্রে অভিনয় করে বাংলা সিনেমায় নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমার তালিকার মধ্যে রয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘সত্তা’, ‘বউ শাশুড়ীর যুদ্ধ’, ‘দজ্জাল শাশুড়ী’ ও ‘পড়ে না চোখের পলক’-এর মতো জনপ্রিয় সব ছবি।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর