সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

সেপ্টেম্বরে বিজয়-রাশমিকা-তামান্না ছাড়াও যেসব তারকার ছবি মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

সেপ্টেম্বরে বিজয়-রাশমিকা-তামান্না ছাড়াও যাদের ছবি মুক্তি পাচ্ছে
বলিউড সিনেমাপ্রেমীরা সেপ্টেম্বর মাস শুরু করবেন বহুল আলোচিত মির্জাপুর সিনেমা দিয়ে। দর্শকদের হলে টানতে মুক্তির তালিকায় আছে বড় ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তন, বহু প্রতীক্ষিত তারকা জুটির পুনর্মিল এবং দারুণ সব অ্যাকশন থ্রিলার সিনেমা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেপ্টেম্বরে বক্স অফিসে ঝড় তুলতে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা। 

image

মির্জাপুর: দ্য মুভি (৪ সেপ্টেম্বর)

জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’ এবার বড় পর্দায় মুক্তি পাচ্ছে। ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমায় অভিনয় করেছেন সিরিজের পরিচিত মুখ পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল ও দিব্যেন্দু ভট্টাচার্য। ওটিটির পর বড় পর্দায় ফ্র্যাঞ্চাইজির অভিজ্ঞতা নিতে দর্শকরা মুখিয়ে আছেন। বিশেষ করে, মুন্না ভাইয়ের প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। 

image

সরদার ২ (১০ সেপ্টেম্বর)

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা কার্তিকে নিয়ে পি এস মিথরানের অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘সরদার ২’ প্রেক্ষাগৃহে আসছে আগামী ১০ সেপ্টেম্বর। সিনেমাতে কার্তির দ্বৈত চরিত্রের পাশাপাশি অভিনেতা এস জে সুর্যিয়ার টক্কর দেখার অপেক্ষা করছেন ভক্তরা। তবে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কিছু বিরোধ ও ওটিটিতে মুক্তি সংক্রান্ত জটিলতার কারণে শেষ মুহূর্তে ছবিটির মুক্তির তারিখ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। 

image

হেইওয়ান (১১ সেপ্টেম্বর)

দীর্ঘ ১৮ বছরের বিরতি ভেঙে পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে একসঙ্গে বড় পর্দায় ফিরছেন দুই সুপারস্টার অক্ষয় কুমার ও সাইফ আলী খান। মালয়ালম হিট ছবি ‘ওপ্পাম’-এর অফিসিয়াল হিন্দি রিমেক এই ক্রাইম থ্রিলার ‘হেইওয়ান’ মুক্তি পাবে আগামী ১১ সেপ্টেম্বর।

image

রানাবালী (১১ সেপ্টেম্বর)

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা  ও রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘রানাবালী’ মুক্তি পাবে ১১ সেপ্টেম্বর। তাদের আগের চলচ্চিত্রগুলো বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছিল। তারকা জুটির বিয়ের পর  প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন। জুটির অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখতে দর্শকরা মুখীয়ে আছেন। 

image

দায়রা (১৮ সেপ্টেম্বর)

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান এবং দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত হাই-ভোল্টেজ ক্রাইম থ্রিলার ‘দায়রা’ মুক্তি পাচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকার অভিনয় এবং টানটান উত্তেজনায় ভরপুর চিত্রনাট্য। অনেকে ধারণা করছেন সিনেমাটি  বক্স অফিসে ঝড় তুলতে পারে। 

image

রেসিডেন্ট ইভিল (১৮ সেপ্টেম্বর)

জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে নির্মিত ‘রেসিডেন্ট ইভিল’ ছবিটি হরর ঘরানার দর্শকদের জন্য দারুণ এক উপহার। জ্যাক ক্রেগার পরিচালিত ছবিতে অভিনয় করেছেন অস্টিন আব্রামস ও পল ওয়াল্টার হাউসার। ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে।

image

দ্য প্যারাডাইস (২৪ সেপ্টেম্বর)

তেলুগু অভিনেতা নানি অভিনীত অ্যাকশন থ্রিলার ‘দ্য প্যারাডাইস’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৪ সেপ্টেম্বর। নানির সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন কায়াদু লোহর। 

image

দ্য ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট (২৫ সেপ্টেম্বর)

লোককথা ও পৌরাণিক রহস্যের সঙ্গে অ্যাকশনের মিশেলে নির্মিত ফ্যান্টাসি ঘরানার সিনেমা ‘দ্য ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। দীপক মিশ্রর পরিচালনায় এবং বালাজি টেলিফিল্মসের ব্যানারে নির্মিত ছবিতে জুটি বেঁধেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া। বাস্তব জীবনের লোককথা ও বনের ভেতরের অলৌকিক রহস্যকে কেন্দ্র করে এগিয়েছে গল্প।

image

হার্ট অব দ্য বিস্ট (২৫ সেপ্টেম্বর)

হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট অভিনীত সারভাইভাল-অ্যাকশন ঘরানার ছবি ‘হার্ট অব দ্য বিস্ট’ মুক্তি পাবে ২৫ সেপ্টেম্বর। একজন সাবেক আর্মি রেঞ্জার ও তার বিশ্বস্ত অবসরপ্রাপ্ত কমব্যাট ডগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিনেমাটি। 

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর