রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

টক্কর দিতে যাচ্ছেন শাহরুখ খান ও নার্গাজুন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

টক্কর দিতে যাচ্ছেন শাহরুখ খান ও নার্গাজুন

বলিউডের সিংহাসন যেমন শাহরুখ খানের দখলে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তেমনই দাপট নার্গাজুন আক্কিনেনির। এবার দুই মহাতারকা টক্কর দেখতে যাচ্ছেন সিনেমাপ্রেমীরা। আগামী ২৪ ডিসেমবর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। একই দিনে প্রেক্ষাগৃহে আসছে নার্গাজুনের ‘কিং ১০০’। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

শাহরুখের ‘কিং’-এর মুক্তির তারিখ আগেই জানানো হয়েছিল। এবার নার্গাজুনের ৬৭ তম জন্মদিনে প্রকাশ্যে এলো তার সিনেমার মুক্তির তারিখ এবং প্রথম ঝলক। ‘কিং ১০০’-এর প্রযোজনা সংস্থা অন্নপূর্ণা স্টুডিয়োজ়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। 

king-khan_20251102_131539799_(1)

‘কিং ১০০’-এর টিজার ১ মিনিটের খানিক বেশি। সেখানে নাগাকে দেখা গেছে  ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রে। ঝলক দেখে বোঝা গেছে অভিনেতার চরিত্রটির শুন্য থেকে শীর্ষে ওঠার গল্প নিয়ে ছবি।

এটি নার্গাজুনের শততম ছবি। এতে তার সঙ্গে দেখা যাবে বলিউড তারকা টাবুকে। ২৫ বছর পর পর্দায় একসঙ্গে হাজির হবেন তারা। ছবির চিত্রনাট্যকার ও পরিচালক আরএ কার্তিক। চিত্রগ্রহণে রয়েছেন রাজা মহাদেবন, প্রোডাকশন ডিজাইনার সতীশ কুমার এন এবং সম্পাদনায় নবীন নূলি।

King-100-Nagarjuna-100th-film

অন্যদিকে শাহরুখের সঙ্গে কিংয়ে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো নামকরা অভিনেতারাও আছেন। পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এই জুটির ম্যাজিক পাঠান সিনেমায় ভালোভাবে উপভোগ করেছেন দর্শক। তাই উত্তেজনার মাত্রা স্বাভাবিকভাবেই বেশি। ফলে দুই তারকার টক্কর যে বেশ জমবে তা স্পষ্ট। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর