রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান 

প্রায় দুই বছর ধরে আমেরিকা দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা জায়েদ খান।  কখনও উপস্থাপক হিসেবে। কখনও কোথাও নেচে দর্শকদের মন ভরাচ্ছেন। তারাই ধারাবাহিকতায় এবার তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। 

আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর অরল্যান্ডোতে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নানা আয়োজন থাকছে।

জায়েদ খান ঢাকা মেইলকে জানান, ফোবানা সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। 

সম্মেলনে জায়েদের অংশগ্রহণকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এ আয়োজনে বাংলাদেশের আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী অংশ নেবেন। আয়োজনে গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর