শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

‘টক্সিক’-এর নেতিবাচক রিভিউ থামাতে আইনি নোটিশ পাঠিয়ে বিপাকে যশ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

‘টক্সিক’-এর নেতিবাচক রিভিউ থামাতে আইনি নোটিশ পাঠিয়ে বিপাকে যশ 

মুক্তির পুর থেকেই সমালচনার জ্বরে কাঁপছে ‘টক্সিক: আ ফেয়ারাইটেল ফর গ্রোন-আপস’। সেটি সহ্য হচ্ছে না দক্ষিণী তারকা যশের। নিজের ছবির সমালোচকদের গণহারে আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন তিনি। এমন পদক্ষেপ নিয়েও বিপাকে অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সিনেমাজুড়ে নারীদের খোলামেলা প্রদর্শন, রগরগে যৌনদৃশ্যের কারণে উঠতে-বসতে কটাক্ষের শিকার ‘টক্সিক’। কেউ কেউ প্রশ্ন তুলছেন নির্মাণ নিয়েও। ইউটিউবার, ইনফ্লুয়েন্সারদের কথায়, চিত্রনাট্যজুড়ে একাধিক সংলাপে নারীদের হেয় করার নিদর্শন রেখেছেন পরিচালক। অথযা রক্তারক্তি, যৌন সুড়সুড়িমূলক দৃশ্যে ঠাসা ‘টক্সিক’-এর ক্ষেত্রে ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’ প্রবাদবাক্যটি যেন অক্ষরে অক্ষরে প্রযোজ্য। 

সিনেমাটি নিয়ে এসব বলে বিপাকে ইউটিউবার ও ইনফ্লুয়েন্সাররা। আইনি নোটিশ চলে যাচ্ছে তাদের ঠিকানায়। একাধিক ইউটিউবারের দাবি, নেতিবাচক রিভিউ দেওয়ার কারণে ছবির প্রযোজনা সংস্থা ও যশের পক্ষ থেকে তাদের আইনি নোটিশ পাঠানো হচ্ছে। কেউ কেউ প্রকাশ করেছেন নোটিশের স্ক্রিনশট।

তবে সমালোচনার লাগাম টানতে আইনি নোটিশ দিয়েও বিন্দুমাত্র লাভ হচ্ছে না। উল্টো যেন বিপাকে যশ। কেননা লিগ্যাল নোটিশ দেওয়ার পর থকে কটাক্ষ ও নেতিবাচক রিভিউয়ের সংখ্যা বেড়েছে। আইনি নোটিশ পাওয়া ‘মুরুগল রোস্ট’ খ্যাত জনপ্রিয় রিভিউয়ার প্রশান্ত রঙ্গস্বামী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভেবেছিলাম বাস্তবে যশ সাহসী, কিন্তু এখন মনে হচ্ছে উনিও প্রভাবশালী ধনী ব্যতীত কিছুই নয়!’ অন্যদের কটাক্ষ, ‘পর্দায় পুরুষ সিংহ! বাস্তবে যশের বুকের পাটা নেই’। 

মুক্তির প্রথম দিন ভারতের বক্স অফিসে ছবিটির নেট আয় ছিল ১০১ কোটি রুপি। গ্রস আয় ১২০ কোটি রুপি। কিন্তু লাগাতার নেতিবাচক রিভিউয়ে এরইমধ্যে কমে এসেছে আয়। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে যশ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর