শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ওজন বেড়েছে ১১ কেজি, মাতৃত্বকালীন ছুটি কেমন কাটছে সামান্থার? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম

শেয়ার করুন:

ওজন বেড়েছে ১১ কেজি, মাতৃত্বকালীন ছুটি কেমন কাটছে সামান্থার? 

মাতৃত্বকালীন ছুটিতে আছেন দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু। নতুন অতিথির আগমনের অপেক্ষায় কাটছে দিন তার। এই সময় পর্দায় দেখা না গেলের সামাজিক মাধ্যমে অনুরাগীদের কাছাকাছি আছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সামান্থা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আস্ক মি এনিথিং’-এ অনুসারীদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন সামান্থা। এক ভক্ত লেখেন, ওজন বাড়ছে। এড়িয়ে না গিয়ে নিজের একটি ছবি প্রকাশ করে সামান্থা লেখেন, ‘আমিও বুঝতে পারছি। ইতোমধ্যেই ১১ কেজি বেড়েছে।’

samanth-20220922180118_(1)

গর্ভাবস্থায় নারীদের মানসিক ভারসাম্য নিয়ন্ত্রণে থাকে না। মেজাজও হাতের বাইরে চলে যায়। সেসব অভিজ্ঞতা ভাগ করে একজন লেখেন, ‘অনেক সময় একটা কথা বলা শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত কী বলতে চাইছি, নিজেই বুঝতে পারি না।’ সামান্থা জানান, তারও এরকম হচ্ছে। সে কারণে সন্তানের আগমনের অপেক্ষায় অধীর হয়ে আছেন।

মা হওয়ার আগেই সন্তান লালন পালনকে ২৪ ঘণ্টার চাকরি মনে হচ্ছে সামান্থার। এক নতুন মায়ের কথার জবাবে বিষয়টি পরিষ্কার হয়েছে। সন্তান জন্ম পরবর্তী অভিজ্ঞতা ভাগ করে ওই নেটিজেন জানান, সারাদিন সন্তানকে খাওয়ানো, ঢেঁকুর তোলানো, কোলে নিয়ে দোলানো, একই কাজের পুনরাবৃত্তি করে চলেছেন। নায়িকা উত্তরে লেখেন, ‘শুনেই মনে হচ্ছে, এটা আসলে ২৪ ঘণ্টার চাকরি!’

samantha_20250515_130246114_20250517_114736777_(1)_20251201_120440157_(1)

মাতৃত্বকালীন সময়টা মন দিয়ে উপভোগ করছেন সামান্থা। এক অনুসারীর প্রশ্নের উত্তরে জানান। ওই নেটাগরিক লেখেন, ‘সময়টা কি উপভোগ করছেন?’ অভিনেত্রীর উত্তর, ‘মন থেকে পুরোপুরি উপভোগ করছি।’ সঙ্গে অভিনেত্রী লেখেন, ‘ভাবিনি এই পুরো বিষয়টার জন্য আমার নিজেকে এতটা ক্ষমতাশালী মনে হবে। আগে ভেবেছিলাম, বেশির ভাগ সময় হয়তো ভীষণ চাপে থাকব। কিন্তু তা হয়নি।’ 

গর্ভাবস্থায়ও ফিটনেসের প্রতি মনযোগী সামান্থা। নিয়মিত শরীরচর্চা করছেন। ছবি-ভিডিও ভাগ করে নিচ্ছেন সামাজিক মাধ্যমে। শরীরচর্চার এক ভিডিও শেয়ার করে লেখেন, ‘এই সময় শারীরচর্চার ধরন একটু বদলে গেছে। আরও জোর দেওয়ার বদলে এখন শরীরের কথা আরও মন দিয়ে শোনা জরুরি।’

samantha_20251201_120551204_(3)

গেল বছরের শেষের দিকে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন সামান্থা। কাজের সূত্রে তাদের চেনাজানা ছিল আগে থেকেই। হৃদয়ের টান অনুভব করেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিনেমায় কাজের সময়। এরপর ছয় মাস প্রেম করে ডিসেম্বরের প্রথম দিন করেন বিয়ে।

এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভু। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। অন্যদিকে রাজ নিদিমোরু ২০১৫ শ্যামালি দে-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ২০২২ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল তাঁদের সংসার জীবন। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর