শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

‘টক্সিক’ দেখতে গিয়ে টিকিটের টাকা ফেরত চাইলেন দর্শক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

‘টক্সিক’ দেখতে গিয়ে টিকিটের টাকা ফেরত চাইল দর্শক

মুক্তির আগে থেকে দক্ষিণী সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারাইটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। তবে মুক্তির পর হতাশায় কপাল চাপড়াচ্ছেন সিনেমাপ্রেমীরা। সিনেমাটি দর্শকের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ায় প্রেক্ষাগৃহের ভেতর বিক্ষুব্ধ দর্শকরা হট্টগোল শুরু করেন। একপর্যায় তাঁরা টিকিটের টাকা ফেরতের জন্য স্লোগান দিতে শুরু করেন। সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হল কর্তৃপক্ষ বাধ্য হয়ে পুলিশ ডেকে পরিস্থিতি শান্ত করে। 

image

ভাইরাল ভিডিওটি শেয়ার করে একজন নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, যশ এমন এক রেকর্ড গড়েছেন যেখানে দর্শকরা হলের ভেতরেই টিকিটের টাকা ফেরত চাচ্ছেন। আবার অনেকে বলছেন এটি এই দশকের সবচেয়ে বড় ফ্লপ ছবি। 

মুক্তির প্রথম দিন ভারতের বক্স অফিসে ছবিটির নেট আয় ছিল ১০১ কোটি রুপি। গ্রস আয় ১২০ কোটি রুপি। এর মধ্যে শুধুমাত্র হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে ৫৫ কোটি রুপি। কন্নড় সংস্করণ থেকে ২৫ কোটি রুপির কম আয় হলেও তেলেগু সংস্করণ থেকে এসেছে ১১ কোটি রুপি। দর্শকদের নেতিবাচক রিভিউয়ের পরও চলতি বছর ভারতীয় বাজারে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড নিজেদের ঝুলিতে পুরেছে যশের সিনেমা। 

গীতু মোহনদাস পরিচালিত সিনেমায় যশ ছাড়াও আরও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। 

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর