বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

কোন ধরনের সিনেমায় অভিনয় করতে চান ইয়াশ রোহান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

কোন ধরনের সিনেমায় অভিনয় করতে চান ইয়াশ রোহান

শুরুটা ছিল ‘স্বপ্নজাল’ দিয়ে। তবে ইয়াশ রোহানকে পাদপ্রদীপের আলোয় এনেছে ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘পরাণ’। অনেক অভিনয়শিল্পীকে দিনের পর দিন কাঙ্ক্ষিত সাফল্যের জন্য অপেক্ষা করতে হলেও অল্প সময়েই তিনি তা পেয়েছেন। ‘পরাণে’র পর্দায় তার নম্র-ভদ্র উপস্থাপন দর্শকের মন জুড়িয়ে দিয়েছে। ঢালিউডের সম্ভাবনাময় অভিনেতাদের একজন ভাবা হচ্ছে তাকে।

yash rohan


বিজ্ঞাপন


সম্প্রতি এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কথা। কোন ধরনের সিনেমায় অভিনয় করতে চান—জানতে চাইলে ইয়াশ বলেন, “আমি যে ধরনের সিনেমা করতে চাই তা এখানে সচরাচর কম নির্মাণ হচ্ছে। কিন্তু ‘পরাণ’ ও ‘হাওয়া’ সুপারহিট করার পর আমার বিশ্বাস এইরকম ভিন্ন গল্পের সিনেমা বেশি বেশি হবে। এটা আমার বিশ্বাস। যেখানে গল্পটাই প্রধান নায়ক হবে। ‘হাওয়া’ তো একেবারেই ভিন্ন ধাচের গল্পের সিনেমা। আমি চাই নতুন কিছু। সম্পূর্ণ ভিন্ন গল্পের সিনেমায় অভিনয় করতে চাই।”

yash rohan

সম্প্রতি ইয়াশ রোহান ব্যস্ত আছেন ‘পর্দার আড়ালে‘ নামক একটি সিনেমার কাজে। এখানে তাকে দেখা যাবে একজন গোয়েন্দার চরিত্রে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তিনি অভিনীত ‘দেশান্তর‘। সিনেমাটিতে ইয়াশ অভিনয় করেছেন শিক্ষকের ভূমিকায়। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস থেকে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

আরাআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর