বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

ঘরে ঢুকে ছুরিকাঘাত, মডেল খুন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

ঘরে ঢুকে ছুরিকাঘাত, মডেল খুন

ভারতের রাজধানী দিল্লির তিলক নগর এলাকায় ঘরে ঢুকে মুসকান নামের এক  মডেলকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার পশ্চিম দিল্লির নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন ওই তরুণী। ঘটনার পর থেকে অভিযুক্ত জিম ট্রেইনার ইমরান পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় মুসকান তার বাড়িতে একা ছিলেন। বুধবার তিলক নগরের নিজ বাসভবনে তাকে ছুরিকাঘাত করা হয়। সে সময় মুসকানের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত তার ঘরে ছুটে আসেন। তারা তাকে রক্তমাখা অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মুসকান তিন বোনের মধ্যে সবার ছোট। ঘটনার সময় তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তার বড় বোন তখন চণ্ডীগড়ে ছিলেন। মুসকানের বন্ধু আমান সংবাদমাধ্যমকে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘তার বড় বোন চণ্ডীগড় থেকে আমাকে ফোন করে দ্রুত বাড়িতে যেতে বলেন। তিনি জানান কেউ একজন ঘরে ঢুকে মুসকানকে ছুরিকাঘাত করেছে।’

আমান আরও বলেন, ‘আমি সঙ্গে সঙ্গে আমার অন্য এক বন্ধুকে ফোন করে দ্রুত সেখানে পৌঁছাতে বলি। এবং তাকে হাসপাতালে নিয়ে বলি। আমি যখন সেখানে পৌঁছাই, তার আগে অ্যাম্বুলেন্স এসে মুসকানকে হাসপাতালে নিয়ে গিয়েছিল।’

নিহতের বন্ধু আরও দাবি করেন, অভিযুক্ত জিম ট্রেইনার ইমরান এর আগেও বিভিন্ন সময় মুসকানকে উত্যক্ত করেছিলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) অভিষেক গুপ্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। অপরাধীকে খুঁজে বের করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ। নৃশংস হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর