বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ: জয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ: জয়া

অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে দিনটিকে বিশেষভাবে স্মরণ করছেন বিশ্বের মুসলিমরা।

পবিত্র দিনটি উপলক্ষে এক স্ট্যাটাসে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘ঈদে মিলাদুন্নবী— ভালোবাসা, শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ।’

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কয়েক লাখ মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে পালিত হয়েছে ঐতিহ্যবাহী জশনে জুলুস। পাকিস্তানের সিরিকোট দরবারের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.)-এর নেতৃত্বে এবার অনুষ্ঠিত হচ্ছে ৫৫তম জশনে জুলুস।

এছাড়া রাজধানী ঢাকার মিরপুরের শাহ আলী মাজার এলাকা থেকে জশনে জুলুসের র‍্যালি বের হয়। এতে আহলা দরবার শরীফের পীর-মুর্শিদ ও মুরিদানসহ হাজারো আশেকে রাসুল অংশ নেন।

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন হাজারো মানুষ। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

প্রতি বছর হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের ১২ তারিখে সারা বিশ্বের মুসলিম উম্মাহ অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে পালন করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিনটি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং ওফাত দিবস হিসেবে পালিত হয়। এই দিনে মানবজাতির জন্য শান্তি, রহমত ও আলোর বার্তা নিয়ে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর