বাবা হলেন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ‘পকেট পরোটা’ খ্যাত রাজু ঘোষ। গেল ১৯ আগস্ট তাঁর স্ত্রী অপর্ণা পুত্রসন্তান জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিষয়টি জানিয়েছেন রাজু নিজেই।
ছেলের জন্মের ছয় দিন পর সোশ্যাল মিডিয়ায় সুখবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করেন রাজুদা। লেখেন, ‘ফাইনালি দুজন থেকে তিনজন হয়ে গেলাম।’ খবরটি প্রকাশ্যে আসার পর থেকে তাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।
রাজুদা ও অপর্ণা দম্পতি তাঁদের নবজাতক পুত্রসন্তানের নাম রেখেছেন ‘রূপক’।

কলকাতার শিয়ালদা স্টেশনের কাছে মাত্র ২০ টাকায় তিনটি পরোটা, আলুর তরকারি আর পেঁয়াজ বিক্রি করে ব্যাপক পরিচিতি পান রাজু। তাঁর ‘পকেট পরোটা’র জনপ্রিয়তা এতটাই আকাশছোঁয়া হয়েছিল যে লিও মেসির সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি। এমনকি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তাঁকে শাসকদলের প্রচারে দেখা গিয়েছিল।
মাঝে বেশ কয়েক মাস সোশ্যাল মিডিয়ার লাইমলাইটের আলো থেকে দূরে ছিলেন রাজুদা। ট্রোলিং থেকে বাঁচতে একান্ত সময় কাটাচ্ছিলেন। বন্ধ ছিল তাঁর পরোটার দোকান।রাজু জানিয়েছেন, শিগগিরই দোকনটি পুনরায় চালুন করবেন।
ইএইচ/




