সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

হাতে বোনা ওলকচু ও কলার মোচা দিয়ে যে রেসিপি জয়ার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

হাতে বোনা ওলকচু ও কলার মোচা দিয়ে যে রেসিপি জয়ার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি নিজের বাড়ির আঙিনায় শখ করে বিভিন্ন শাকসবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। শুটিংয়ের ফাঁকে সময় পেলেই কোদাল হাতে কৃষিকাজে নেমে পড়েন তিনি। চাষাবাদের প্রতি তাঁর গভীর ভালোবাসা দেখে অনুরাগীরা প্রশংসায় মেতেছেন।

সম্প্রতি নিজের বাড়ির চারপাশ থেকে তুলে আনা তাজা সবজির কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন জয়া। পোস্টে দেখা যায় ওলকচু, পেঁপে, ঝিঙ্গা, কলার মোচা, লেবু ও চালকুমড়াসহ বেশ কিছু বাহারি সবজি। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। ওলকচুটা নিজের হাতে লাগিয়েছিলাম। ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিসপি সালাদ বানাবো। একটু ফিউশন মতো হবে।’

ছবি পোস্ট করার মাত্র তিন ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে ২৩ হাজার নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া প্রায় হাজার খানেক অনুরাগী মন্তব্যের ঘরে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন। এক অনুরাগী লিখেছেন, ‘আপনার তারুণ্যের রহস্য বোঝা গেল।’ অন্য একজন লিখেছেন, ‘শেকড়কে না ভোলার জন্য অনেক ভালোবাসা।’ আরও এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনি তো দেখছি জাত কৃষক। চমৎকার সবজির আবাদ করেছেন।’ ভক্তদের এসব মন্তব্যের অবশ্য কোনো উত্তর দেননি অভিনেত্রী।

উল্লেখ্য, জয়া আহসানকে সবশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল কলকাতায় মুক্তিপ্রাপ্ত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটিতে জয়ার সঙ্গে আরও অভিনয় করেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন ও অম্বরিশ ভট্টাচার্যের মতো শিল্পীরা।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর