রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রকাশ পেল বাপ্পা মজুমদারের ‘গলে যাওয়া সময়’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

প্রকাশ পেল বাপ্পা মজুমদারের গান ‘গলে যাওয়া সময়’

প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান ‘গলে যাওয়া সময়’। গতকাল শনিবার সন্ধ্যায় গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় গানটির মিউজিক ভিডিও।

‘গলে যাওয়া সময়’-এ নিজের সুরে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। সংগীত পরিচালনাও করেছেন। লিখেছেন কথাও। সম্প্রতি নিয়মিত লিখছেন গায়ক। এ নিয়ে ঢাকা মেইলকে বলেছিলেন, ‘‘সম্প্রতি আমি বেশ কয়েকটি গান লিখলাম। ‘সময়’ নিয়ে একটি গান লিখেছি। নাম দিয়েছি ‘গলে যাওয়া সময়’। অনেকের লেখা গান-ই তো করি। তবে নিজস্ব কিছু ভাবনা থাকে যেগুলোকে নিজের মতো করে প্রকাশের তাগিদে লিখতে হয়।’’

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, ‘গানটি প্রথম যেদিন বাপ্পা দা আমাকে শোনান সেদিনই ভালো লেগে যায়। কেননা এটি আমার পছন্দের জনরার। আমি সচরাচর মিউজিক ভিডিও বানাই না। কিন্তু গানটি ভালো লাগায় কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

সম্প্রতি বাপ্পা মজুমদারের কণ্ঠে প্রকাশ পেয়েছে প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘রূপালি গিটার’। গিটার যাদুকরকে ট্রিবিউট করে প্রকাশিত ‘উত্তরাধিকার’ অ্যালবামে রয়েছে গানটি। 

এর আগে ‘বুড়ো নাবিকের গল্প’ নামে আরও একটি গান প্রকাশ পায় গায়কের। সেটিও তার কথা-সুর-কণ্ঠে। গানটি পিতৃত্বকে উপজীব্য করে তৈরি। পিতার ত্যাগ এবং উত্তরাধিকার সূত্রে সন্তানের প্রাপ্তির বিষয় নিয়ে ভাবনার জায়গা থেকে করা বলে জানিয়েছিলেন বাপ্পা মজুমদার। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর