রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

হাসপাতালে যাওয়ার পথে মারা গেলেন অভিনেত্রীর মা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম

শেয়ার করুন:

হাসপাতালে যাওয়ার পথে মারা গেলেন অভিনেত্রীর মা 

মাকে হারালেন চিত্রনায়িকা বিপাশা কবির। তার মা শাহিদা কবির আর নেই। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বিপাশার মায়ের মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে জানান অভিনেত্রী তমা মির্জা। 

মৃত্যুর খবর জানিয়ে তমা লেখেন, ‘আজ রাত ১১.৩০ মিনিটে কিডনি রোগে আক্রান্ত হয়ে বাসা থেকে হাসপাতালে যাওয়ার পথে আন্টি— আমাদের সহকর্মী চিত্রনায়িকা বিপাশা কবির খানের মা ইন্তেকাল করেছেন।

মায়ের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন স্ট্যাটাসে বিপাশা কবির লিখেছেন, ‘মা আর নাই। ঠান্ডা ফ্রিজে মা ঘুমায়ে আছে। আমি হতভাগী, শেষবারের মতো মাকে জড়িয়েও ধরতে পারলাম না। এই আফসোসটা সারাজীবন আমার বুকের ভেতর থেকে যাবে।’

বিপাশা আরও লেখেন, ‘আল্লাহ আমার মায়ের সব গুনাহ মাফ করে দিন। তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’

পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর মরহুমার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে ঢালিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর