বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেতা, এখন কেমন আছেন? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেতা, এখন কেমন আছেন? 

টলিউড অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার মুখে পড়েছেন। বুধবার কলকাতার টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ থেকে হরিদেবপুরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অভিনেতা নিজেই। পোস্টে বড় ধরনের বিপদ ঘটেনি বলে নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘একটা সড়ক দুর্ঘটনার সম্মুখীন হলাম টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ থেকে নামার সময়। আমার গাড়ির চালক সঠিকভাবে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির ডান দিকটা ক্ষতিগ্রস্ত হলো লরির ধাক্কায়। লরির চালক সুস্থ ছিলেন না। ফাঁকা রাস্তায় বেসামাল গাড়ি চালানোতে বোঝা গেল।’

দুর্ঘটনার পর তিনি দ্রুত নিকটবর্তী থানায় যান। জয়জিৎ লেখেন, ‘রিদেবপুর থানা সাধারণ ডায়েরি করে ছেড়ে দিল। আমি নেহাত সামনের সিটে বসেছিলাম। পেছনের সিটে থাকলে আঘাত লাগতে পারত। এই গাড়িটি কতদূর যাবে জানি না। এরকম আরও ঘটনা সে ঘটাতেই পারে। আমার নাহয় গাড়িতে লেগেছে, কিন্তু লরির চালকের বেপরোয়া চালানোর জন্য আরও এরকম দুর্ঘটনা বা প্রাণহানিও ঘটতে পারে।’

সিসিটিভি ফুটেজ নিয়ে হতাশা প্রকাশ করে অভিনেতা বলেন, ‘আশা করছিলাম, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে লরিটা শনাক্ত করার চেষ্টা করবে। কিন্তু পুলিশের কোনো তৎপরতাই চোখে পড়ল না। একটু তৎপর হলে লরিচালককে ধরে অন্তত সাবধান করা যেত আর কী!’

উল্লেখ্য, এই মুহূর্তে জি বাংলার ‘তিলোত্তমা’ ধারাবাহিকে অভিনয় করছেন জয়জিৎ। দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরেছেন তিনি। ধারাবাহিক তাঁর নেতিবাচক চরিত্র দর্শকদের মন জয় করেছে। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর