পাকিস্তানের ট্যাক্সিলা শহরে শামসু বিবি নামের এক টিকটকস্টারকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ১৪ আগস্ট পূর্বাচলী শহরে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। মৃত্যুকালে তরুণীর বয়স হয়েছিল ২৮ বছর। নেতদুনিয়ায় আয়েশা গিলামনা নামেও পরিচিত ছিলেন।
ঘটনার দিন রাতে শামসু বিবি তার মুঠোফোনে কাশি নামের এক ব্যক্তির কাছ থেকে কল পান। ফোন পেয়ে তিনি তার ১৫ বছর বয়সী বোন অসীমা ও ভাই নেয়ামতউল্লাহকে নিয়ে গাড়ি করে বাড়ির বাইরে যান।
কিছুক্ষণ পর নিহতের পিতা ফজল সাহেবজাদা জানতে পারেন, শামসু বিবি গুলিতে নিহত হয়েছেন। তার অন্য মেয়ে গুরুতর আহত হয়েছেন।
নিহতের ভাই নেয়ামতউল্লাহ জানান, একটি পেট্রল পাম্পের কাছে পৌঁছানোর পর মোটরসাইকেল থাকা ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুই অজ্ঞাত ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলি আঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান। আকস্মিক গুলিবর্ষণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দিলে তাঁর বোন অসীমা আহত হন।
শামসু বিবি গত তিন থেকে চার বছর ধরে টিকটক ভিডিও তৈরি করতেন। তার অ্যাকাউন্টে ১.৩ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে। হত্যাকাণ্ডের পর পরিবারের পক্ষ থেকে তার টিকটক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবারের দাবি, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে শামসু বিবির আর্থিক লেনদেন ছিল। টাকা ফেরত চাওয়ায় তাকে হত্যার হুমকি দিয়েছিল। হুমকির পর ইসলামাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।
নিহতের পিতা ফজল সাহেবজাদার দাবি, পাওনা টাকা আত্মসাৎ করার জন্য কাউসার ও জাভেদ অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পুলিশ নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ৩০২, ৩২৪, ১০৯ এবং ৩৪ ধারায় মামলা দয়ের করেছে।
ইএইচ/




