সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কার্তিক আরিয়ান ধরা দিচ্ছেন নতুন পরিচয়ে। নাম লেখাচ্ছেন প্রযোজনায়। ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরলিকান্ত পেটকারের বায়োপিক ‘চন্দু চ্যাম্পিয়ন’ দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড জেতা কার্তিক নিজের প্রযোজনায় আনছেন এক কিকবক্সিং চ্যাম্পিয়নের গল্প।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিক নির্মাণ করছেন কার্তিক। এতে দেখা যাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ক্রীড়াবিদের কাশ্মীরি তরুণীর মেন্টর থেকে কীভাবে অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠলেন সেই গল্প।
জানা গেছে, গল্পটি টেনেছে কার্তিককে। চিত্রনাট্য শুনে আর ফেরাতে পারেননি। তিনি মনে করছেন, ছবিটিতে যুবসমাজকে উদ্বুদ্ধ করার মতো উপাদান আছে। ছবিটি পরিচালনা করছেন কবীর খান কবীর। স্পোর্টস ড্রামা ‘৮৩’-এর পরিচালক তিনি। ছবিটিতে কপিল দেবের চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিংকে। এতে স্পষ্ট যে অভিজ্ঞ লোকের হাতেই প্রথম ছবির ভার দিয়েছেন ‘রুহ বাবা’।
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শুরু হয়েছে ছবির শুটিং। কাশ্মীর ও মুম্বাইয়ে চলছে দৃশ্যধারণের কাজ। প্রযোজনার পাশাপাশি নাম ভূমিকায় কার্তিক নিজেই থাকছেন। এরইমধ্যে শুরু করেছেন তাজামুল ইসলাম হয়ে ওঠার প্রস্তুতি। কড়া ডায়েট চার্ট অনুসরণ করছেন। নিচ্ছেন কিকবক্সিং প্রশিক্ষণ।
_20260818_120916889.jpg)
তাজামুল ইসলাম একজন ভারতীয় কিকবক্সার ও কোচ। ২০০৮ সালে তিনি কাশ্মীরের এক প্রত্যন্ত গ্রাম তার্কপোরায় জন্মগ্রহণ করেন। মাত্র ৬ বছর বয়সে কিকবক্সিং শুরু করেন। সাত বছর বয়সে সাব-জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন। ভারতীয় তরুণীদের কিকবক্সিংয়ে আনতে যুগান্তকারী ভূমিকা রয়েছে তার।
আরআর




