রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

পান মশলার প্রচারের অভিযোগে শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

পান মশলার প্রচারের অভিযোগে শাহরুখ-অজয়-টাইগার শ্রফকে আইনি নোটিশ  

পান মশলার বিজ্ঞাপনে যুক্ত থাকার অভিযোগে আইনি জটিলতায় পড়লেন বলিউডের তিন জনপ্রিয় তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ। মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের পক্ষ থেকে তিন অভিনেতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

অভিযোগ উঠেছে, এলাচের বিজ্ঞাপনের আড়ালে নিষিদ্ধ তামাকজাত পণ্যের প্রচার করছেন তারা। জনপ্রিয়তার সুযোগ নিয়ে পরোক্ষভাবে তরুণ প্রজন্মকে ক্ষতিকর নেশার দিকে ঠেলে দিচ্ছেন। বিজ্ঞাপনে ব্যবহৃত লোগো এবং সংলাপের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন।

মহারাষ্ট্রে দীর্ঘদিন ধরেই গুটকা এবং তামাকজাত পাণ মশলা নিষিদ্ধ। গত এগারো তারিখে পাঠানো নোটিশে অবিলম্বে এই ধরণের প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তারকাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও নিষিদ্ধ বিজ্ঞাপনী পোস্ট বা ভিডিও সরিয়ে ফেলতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, আগামী পনেরো দিনের মধ্যে বিজ্ঞাপনে অংশ নেওয়া নিয়ে লিখিতভাবে নিজেদের ব্যাখ্যা জমা দিতে হবে তারকাদের। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে ভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখোমুখি হতে পারেন তাঁরা। ইতিমধ্যে মুম্বইয়ে তারকাদের নিজ নিজ বাসভবন এবং কার্যালয়ের ঠিকানায় নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে।

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর