শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

এস এম সুলতানের জন্মশতবার্ষিকীতে ‘দোলন ছবি আঁকা উৎসব’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

এস এম সুলতানের জন্মশতবার্ষিকীতে ‘দোলন ছবি আঁকা উৎসব’

বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হয়েছে ‘এস এম সুলতান জন্মশতবার্ষিকী দোলন ছবি আঁকা উৎসব–২০২৬’।

গতকাল ১৪ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় দোলন শিশুদের পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিশু-কিশোররা অংশ নেয়। রং-তুলির মাধ্যমে তারা বাংলার মানুষ, মাটি, প্রকৃতি, গ্রামীণ জীবন, কৃষক ও শৈশবের নানা চিত্র তুলে ধরে।

উৎসবের প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী, বীর মুক্তিযোদ্ধা ও লেখক বীরেন সোম। বিশেষ অতিথি ছিলেন শিল্পী ও শিক্ষক, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর এ. এফ. এম. মনিরুজ্জামান শিপু এবং শিল্পী ও সংগঠক সুজন মাহাবুব।

61d6d28a-272c-47c6-860a-6cd315e193d0

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দোলন শিশুদের পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল মুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আজাদ আবুল কালাম।

আয়োজনে এস এম সুলতানের জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, এস এম সুলতানের শিল্পকর্মে বাংলার কৃষক, শ্রমজীবী মানুষ, প্রকৃতি ও গ্রামীণ জীবনের যে শক্তিশালী উপস্থিতি রয়েছে, তা দেশের শিল্প-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর জন্মশতবার্ষিকীতে শিশু-কিশোরদের নিয়ে এমন আয়োজন নতুন প্রজন্মকে তাঁর শিল্পভাবনার সঙ্গে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল বিশেষ বায়োস্কোপ প্রদর্শনী। এতে বাংলার গ্রামীণ জীবন, কৃষক, জেলে, নৌকা, গ্রামীণ মেলা এবং ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার দৃশ্য তুলে ধরা হয়। পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনাও।

ab8087e3-aed7-440e-9926-9ea97eda697d

দোলন শিশুদের পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল মুস্তাফা বলেন, এস এম সুলতান ছিলেন বাংলার মানুষ ও মাটির শিল্পী। তাঁর জন্মশতবার্ষিকীতে শিশুদের নিয়ে এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে তাঁর শিল্পভাবনা ও বাংলাদেশের শিল্প-ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আমরা চাই, শিশুরা রং-তুলির মাধ্যমে নিজেদের দেখা বাংলাদেশকে তুলে ধরুক।

আয়োজকরা জানান, শিশুদের শিল্পচর্চায় উৎসাহিত করা এবং তাদের সৃজনশীল বিকাশের পাশাপাশি দেশের বরেণ্য শিল্পীদের জীবন ও কর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর