শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

অ্যাকশন সুপারস্টার জসিমের জন্মদিন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

অ্যাকশন সুপারস্টার জসিমের জন্মদিন 

আশির দশকের দাপুটে চিত্রনায়ক জসিম। পুরো নাম আব্দুল খালেক জসিম। যাকে সবাই  ‘অ্যাকশন কিং জসিম’ নামেই চেনে। ভিলেন হিসেবে চলচ্চিত্রের যাত্রা শুরু হলেও পরবর্তীতে অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ক্যামেরার সামনে গুলি, বিস্ফোরণ, লড়াই— সব নিজের হাতে করতেন। তিনি বিশ্বাস করতেন নায়ককে সাহসী হতে হবে। 

১৯৫০ সালের ১৪ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন।  ১৯৭১ সালে হাতে অস্ত্র তুলে দেশ রক্ষায় নেমেছিলেন তরুণ মুক্তিযোদ্ধা জসিম। জীবন বাজি রেখে লড়েছেন শত্রুর মুখোমুখি হয়ে। তাঁর চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন। আর বুক ভরা ছিল অদম্য সাহস। যুদ্ধ শেষে সেই সাহসী তরুণের জীবন বেছে নেয় অন্য পথে। ঢুকে পড়েন চলচ্চিত্রে। প্রথমে খলনায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়। তাঁর ভয়ংকর দৃষ্টি দর্শকের গায়ে কাঁটা দিত।

image

তার ক্যারিয়ার শুরু হয় ১৯৭২ সালের ‘দেবর’ সিনেমার মাধ্যমে। এই সিনেমার মাধ্যমে তিনি পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ১৯৭৩ সালে ‘রংবাজ’ সিনেমায় তিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন। তিনি পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ চলচ্চিত্রে খলনায়কের অভিনয় করে। সুভাষ দত্তের ‘সবুজ সাথী’ চলচ্চিত্রে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। তিনিই একমাত্র নায়ক যিনি একই সাথে প্রেমিক এবং ভাই রূপে শাবানার সঙ্গে অভিনয় করেছিলেন। দুটি চরিত্রই দর্শকরা সাদরে গ্রহণ করেছিলেন। শাবানা ‘সারেন্ডার’ ছবিতে জসিমের প্রিয়তমা। ‘মাস্তান রাজা’ ছবিতে জসিমের বড় বোন হয়ে অভিনয় করেছিলেন।

সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামনে নিব এক হয়ে মোনালিসা সেটার ন্যাপকে। করেছিলেন ঢালিউডের আজকের নায়ক রিয়াজকে। ১৯৯৪ সালে রিয়াজ চাচাতো বোন ববিতার সাথে বিএফডিসিতে ঘুরতে এসে নায়ক জসিমের নজরে পড়েন। জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন। ১৯৯৫ সালে জসিমের সাথে ‘বাংলার নায়ক’ নামের একটি ছবিতে অভিনয় করেন রিয়াজ। জসিম ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে পরলোক গমন করেন। জসিমের মৃত্যুর পর এফডিসিতে তার নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়।

ইএইচ//
 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর