বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ছেলের সঙ্গে শেষ কী কথা হয়েছিল— মনে হলে আজও কাঁদেন সালমানের মা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

ছেলের সঙ্গে শেষ কি কথা হয়েছিল —  মনে হলে আজও কাঁদেন সালমানের মা

সালমান শাহ হত্যা মামলায় ডনকে গ্রেফতারের পর ফের সামনে আসছে এ নায়ক সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি। সালমানের মা নীলা চৌধুরীও সন্তানকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করছেন। এবার তিনি জানালেন ছেলের সঙ্গে শেষ কী কথা হয়েছিল? যা মনে পড়লে আজও চোখের জল ফেলেন। 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। মা নীলা চৌধুরীর সঙ্গে তার শেষ কথা আগের দিন ৫ সেপ্টেম্বর। ছেলেকে নিজেদের সঙ্গে সিলেট যেতে বলেছিলেন তিনি। 

সংবাদমাধ্যমকে নীলা চৌধুরী বলেন, ‘আগের দিন আমি ইমনকে বলেছিলাম, ইমন, তুমিও আমাদের সঙ্গে সিলেট চলো। তাহলে তোমার একটু বিশ্রাম হবে। দুই-তিন দিন সিলেটে কাটিয়ে আসলে তোমার ভালো লাগবে।’ কিন্তু সালমান তখন কাজের ব্যস্ততায় মাকে বলেছিলেন, ‘এত মানুষের লগ্নি আমার কাছে। বিশ্রাম তো দূরে থাক, আমার মরারও সময় নেই আম্মা।’ তারপর কান্নাজড়িত কণ্ঠে সালমানের মা বলেন, ‘যে ছেলে আগের দিন বলে মরারও সময় নেই, সেই ছেলে পরের দিন সকালে আত্মহত্যা করে ফেলে, এটা কেউ বিশ্বাস করবে?’

সিলেট না যাওয়ার কারণ ব্যাখ্যা করে স্বপ্নের নায়ক তার মাকে বুঝিয়েছিলেন। নীলা চৌধুরীর ভাষ্য, “ইমন আমাকে বুঝিয়ে বলল, ‘মা, এত মানুষের লগ্নি আমার কাছে। বিশ্রাম তো দূরে থাক, আমার মরারও সময় নেই আম্মা। তার চেয়ে তুমি সিলেট থেকে ঘুরে আসো। পরে তোমাকে নিয়ে সিঙ্গাপুর, ব্যাংকক যাব। এক মাসের ভ্রমণে যাব। তখন এক মাস শুধুই বিশ্রাম নেব।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে। তবে সালমানের মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুর পর থেকে বলে আসছিলেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর