বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

নারী ভক্তের চুম্বনের ভিডিও ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

নারী ভক্তের চুম্বনের ভিডিও ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিকিতা রাওয়ালকে জোর করে চুম্বন করেন এক নারী ভক্ত। শত শত ক্যামেরার সামনে ঘটা ঘটনাটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। প্রকাশ্যে চুমুর ঘটনায় নড়েচড়ে বসেন নেটিজেনরা। তীব্র সমালোচনার মুখে অবশেষে নীরবতা ভেঙেছেন অভিনেত্রী।

বিতর্কের সময় পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিকিতা। সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘এত ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন আমি ঠিক ছিলাম। কোনো ভুল করিনি। তাই লুকানোর কিছু নেই। সবসময় সত্যের পক্ষেই থাকব।’

image

গত ৮ আগস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানের রেড কার্পেটে সংবাদমাধ্যমের সামনে পোজ দেওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, এক নারী ভক্ত সেলফি তোলার অছিলায় অভিনেত্রীর কাছে আসেন। এরপর ওই ভক্ত আচমকা অভিনেত্রীর ঠোঁটে চুমু বসে দেন। অপ্রত্যাশিত ঘটনায় চরম অস্বস্তিতে পড়েন নিকিতা। ওই ভক্তকে দূরে ঠেলে দিয়ে তাঁকে থামানোর চেষ্টা করেন। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

 

উল্লেখ্য, দীর্ঘ অভিনয় জীবনে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘গরম মসলা’, ‘আম্মা কি বুলি’ এবং ‘কিউট কামিনা’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন নিকিতা। অভিনেত্রীকে আসন্ন ‘রোটি কাপড়া অউর রোমান্স’ চলচ্চিত্রে দেখা যাবে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর