বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

জুনিয়র এনটিআরের কাঁধে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১০:২১ এএম

শেয়ার করুন:

জুনিয়র এনটিআরের কাঁধে অস্ত্রোপচার

গত জুলাই মাসে কাঁধে আঘাত পেয়েছিলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর। সেই ইনজুরির কারণে গত মঙ্গলবার তাঁকে ডাক্তারের চুরির নিচে যেতে হয়েছিল। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হায়দরাবাদের কিমস হাসপাতালে তার কাঁধে একটি সফল অস্ত্রোপচার করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের স্বাস্থ্য বুলেটিন বলা হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল অভিনেতার জটিল সার্জারি সফলভাবে সম্পন্ন করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি সুস্থ আছেন। চিকিৎসকদের ধারণা, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে তিনি শুটিংয়ে ফিরতে পারবেন। 

এদিকে সার্জারির খবর সামনে আসার পর অভিনেতার টিম থেকে তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

জুনিয়র এনটিআরকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরতলা শিবা পরিচালিত তেলুগু ব্লকবাস্টার সিনেমা ‘দেভারা: পার্ট ওয়ান’-এ। এছাড়া তিনি অয়ন মুখার্জির ‘ওয়ার টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। বর্তমানে তিনি পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে তার আসন্ন সিনেমা ‘ড্রাগন’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর