বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

তারা সিনসিয়ারলি কাজটি করছে, বিদুষী-নাযাহ-আমিনাকে নিয়ে শিহাব শাহীন 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

তারা সিনসিয়ারলি কাজটি করছে, বিদুষী-নাযাহ-আমিনাকে নিয়ে শিহাব শাহীন 

‘লাক্স সুপারস্টার ২০২৫’-এ সেরা হয়ে শোবিজে নাম লিখিয়েছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলাম। তাদের নিয়ে নির্মাতা শিহাব শাহীন বানাচ্ছেন ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’। 

প্রতিযোগিতা চলাকালীন গ্রুমিং হলেও অভিনয়ে নতুন বিদুষী, নাযাহ ও আমিনা। তিন সুন্দরীকে কীভাবে সামলাচ্ছেন— জানতে চাইলে ঢাকা মেইলকে শিহাব শাহীন বলেন, ‘সামলানোর কিছু নেই। তারা অভিনয়ের চেষ্টাটা করছে। যে গ্রুমিংয়ের র মধ্যে দিয়ে এসেছে সেখানে অভিনয়ের জায়গা কম ছিল। পারসোনালিটি, প্রেজেন্টেশন এক্সপ্রেশনের দিকে জোর ছিল। কিন্তু এখানে অভিনয়ের ব্যাপার। আমরা ১৫ দিনের ওয়ার্কশপ করিয়েছি। যেখানে তাদের গড়ে তোলার চেষ্টা করেছি। তারাও বেশ আন্তরিকভাবে চেষ্টা করছে। ক্যামেরার সামনে নিজেদের মতো এফোর্ট দিয়ে সিনসিয়ারলি কাজটি করছে।’

শিহাব শাহীনের নির্মাণ গতানুগতিক না। সেক্ষেত্রে ক্যামেরার সামনে বিদুষী-নাযাহ-আমিনাকে কোনো বেগ পেতে হচ্ছে কিনা— জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এটা তাদের প্রথম কোনো বড় প্রজেক্ট। সেই হিসেবে নতুনদের মধ্যে যে চেষ্টা থাকা দরকার সেটা তাদের যথেষ্ট। চরিত্র অনুযায়ী অভিনয়ের চেষ্টা করছে। আমি চাই প্রত্যেকে বাস্তবসম্মত ও ন্যাচারাল অভিনয় করুক। যেন পর্দায় বিশ্বাসযোগ্য মনে হয়। সেটা তারা করছে। তবে টেকনিক্যাল বিষয়ে তিনজনের নতুন অভিজ্ঞতা হচ্ছে। সেগুলো সামলে কাজ করতে হচ্ছে। এটা বেগ না, কজেরই অংশ।’

শিহাব শাহীনের সঙ্গে কাজের সুযোগ অনেক শিল্পীর কাছেই দারুণ ব্যাপার। নতুনদের ক্ষেত্রে রীতিমত স্বপ্ন। শুরুতেই সেই স্বপ্ন ছোঁয়ার উচ্ছ্বাস তিন কন্যার মধ্যে লক্ষ্যণীয় বলে জানালেন পরিচালক। তবে তা যেন খেই হারানোর কারণ না হয় সেদিকে সচেতন ‘অ্যালেন স্বপনে’র কারিগর। বললেন, ‘তারা খুব আন্তরিক এবং সময়মতো আসছে। সেটে সবার সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে সবকিছুতেই বেশ নিবেদিত। আমার সঙ্গে কাজের ব্যাপারটা আগে থেকেই নির্ধারিত ছিল। তবে চেষ্টা করছি বড় প্রজেক্ট বলে যেন খেই না হারায়। সাগরে এলে ছোট মাছের যে অবস্থা হয় তারা যেন সেরকম বোধ না করে। বিরাট কিছু হচ্ছে— ভয়ে যেন না থাকে। সেটা হলে চরিত্র অনুযায়ী কাজ করতে পারবে না। এজন্য তাদের যতটা সম্ভব রিল্যাক্স রাখার চেষ্টা করছি। যেন নিজেদের কাজগুলো বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারে। তবেই আসল সার্থকতা।’

‘ক্যাফে আমব্রেলা’ পরিচালক জানালেন ৯৫ শতাংশ শুটিং শেষ। আর একদিনের শুটিং বাকি আছে। সেটুকু শেষ করলেই ক্যামেরা গুটিয়ে নেবেন। এ সিনেমায় আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানী প্রমুখ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর