সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

অপূর্ব দেশে ফিরলেই ‘গোলাম মামুন ২’-এর শুটিং শুরু, জানালেন অংশু

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

অপূর্ব দেশে ফিরলেই ‘গোলাম মামুন ২’-এর শুটিং শুরু, জানালেন অংশু

গেল বছরের শেষের দিকে শিহাব জানিয়েছিলেন স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে ‘গোলাম মামুন ২’-এর। শিগগিরই শুরু হবে দৃশ্যধারণ। পরে জানা যায় শিহাব শাহীন না, ‘গোলাম মামুন ২’ নির্মাণ করবেন তানিম রহমান অংশু। 

বিষয়টি নিয়ে তখন সিরিজটির প্রযোজক হইচই এবং অংশু নীরবতা পালন করলেও বিশ্বস্ত সূত্রে জানা যায় অংশু-ই হচ্ছেন ‘গোলাম মামুন ২’-এর কাপ্তান। অন্যদিকে শিহাব শাহীন বলেছিলেন, ‘‘রোজার ঈদের আগে ‘গোলাম মামুন ২’ করার কথা ছিল। কিন্তু সময় দিতে পারিনি। কেননা হাতে প্রায় ৮-১০টি প্রজেক্ট। এরপর কী হয়েছে আমার জানা নেই।’’  

golam_mamun1_bmdb_image_20251204_125436515_20260202_130044816_20260406_163048492

শোনা গিয়েছিল শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে সিরিজটির। কিন্তু মাস দুয়ের চলে গেলেও নেই ‘গোলাম মামুন ২’ সম্পর্কিত কোনো খবর। অংশুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দেরি হবে ‘গোলাম মামুনে’র আসতে। সে মাস চারেক আগের কথা। এবার অংশু জানালেন, যুক্তরাষ্ট্র থেকে অপূর্ব ফিরলেই জ্বলে উঠবে ‘গোলাম মামুন ২’-এর ক্যামেরা।

ঢাকা মেইলকে অংশু বলেন, ‘‘গোলাম মামুন ২’-এর শুটিংয়ের জন্য আমরা প্রস্তুত। অপূর্ব এইমুহূর্তে যুক্তরাষ্ট্রে আছে। সে নভেম্বর-ডিসেম্বরের দিকে হয়তো ফিরবে। ফিরলেই শুটিং শুরু হবে।’’

f2da1d01a4c2f97510bcec920586ec06-664f42be924d3_20260406_163105952

২০২৪ সালে হইচইয়ে মুক্তি পায় ‘গোলাম মামুন’। শিহাব শাহীনের এ সিরিজটি ছিল অংশু নির্মিত বুকের মধ্যে আগুন-এর স্পিন অব সিরিজ। ‘গোলাম মামুন’-এর কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অপূর্ব। সঙ্গে ছিলেন সাবিলা নূর। আরও অভিনয় করেছিলেন ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা ও রাশেদ মামুন অপু প্রমুখ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর