রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

রুখসানার কথায় মুরাদের সুরে গাইলেন মুহিন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

রুখসানার কথায় মুরাদের সুরে গাইলেন মুহিন 

মানবিক চিকিৎসক হিসেবে ডা. রুখসানা পারভীন সুরমা এরইমধ্যে বেশ প্রশংসিত। পেশাগত ব্যস্ততার মাঝেও লেখালেখি চালিয়ে যান। সাহিত্যের প্রতি দূর্বলতা থেকেই সৃষ্টিশীল চর্চায় নিজেকে জড়িয়ে নেওয়া।

সম্প্রতি সুরমার নতুন লেখায় কণ্ঠ দিলেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী মুহিন খান। মুশফিক লিটুর সংগীতায়োজনে ‘চল একদিন পাখি হই’ শিরোনামের গানটি সুর করেছেন মুরাদ নূর।

নতুন গান প্রসঙ্গে সুরমা বলেন, পেশাগত কারণে প্রচুর ব্যস্ত থাকতে হয়, তাই ইচ্ছে থাকলেও অনেক সময় লেখতে পারি না। কিছু গানের কবিতা মুরাদ নূর সুর করেছিলেন, ‘চল একদিন পাখি হই’ তারই একটি। মুহিন খুবই ভালো গেয়েছেন। আশা করছি গানটি ভালো লাগবে।

মুহিন বলেন, চিকিৎসা পেশায় এত ব্যস্ততার পরেও রুখসানা আপা লেখালেখি করেন, এটাই আমাকে মুগ্ধ করেছে। ওনার লেখার ধরন গতানুগতিকতার বাইরে, শব্দচয়নে কাব্যিকতা আছে। মেলো-রক ধাঁচের গানটি বন্ধু মুরাদ নূর ভালো বানিয়েছে। আমি কেবল কথা-সুরের সঠিক উপস্থাপনের চেষ্টা করেছি।

নতুন গান প্রসঙ্গে সুরকার মুরাদ নূর বলেন, সুরমা আপার বেশ কয়েকটি গান আগেও সুর করেছি, প্রকাশের পরে অনেকের ভূয়সী প্রশংসা পেয়েছি। এটাও আশা করছি সবার প্রশংসা পাবো। বন্ধু মুহিনের সাথে অনেক দিন পর একসাথে গান বাঁধলাম। তার কণ্ঠে গানটি অনন্য মাত্রা যোগ হয়েছে। শিগগির গানটি প্রকাশ হবে।

জানা গেছে গানটি নূর ক্রিয়েশনস এর ইউটিউব চ্যানেল সহ সকল ডিজিটাল মাধ্যমে শিগগির প্রকাশ পাবে।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর