আসছে ২২ শ্রাবণ (৬ আগস্ট) কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দুরন্ত টেলিভিশন। যেগুলো নির্মাণ করা হএয়ছে কবিগুরুর গান-কবিতা দিয়ে।
এদিন রবি ঠাকুরের গান ও নাচ নিয়ে বিখ্যাত নাটক ‘তাসের দেশ’ দেখা যাবে। মঞ্চ নাটকটি পরিবেশন করেছে কচিকাঁচাদের সংগঠন ‘ফুলকি’। নির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব। সংগীতায়োজন করেছেন সোমা রায়। প্রচারিত হবে সকাল ৭টায়।
কবি রচিত গান নিয়ে রয়েছে দুরন্ত আয়োজন ‘মেঘের কোলে রোদ হেসেছে’। গেয়েছে দুরন্ত’র বন্ধুরা, আনন্দী ঘোষ, রামিজা হাসান, দিন ইসলাম ইমরান, আরিবা জামান আর বিদ্যাস্তুতি সিংহ। আয়োজনটি পরিচালনা করেছেন এ. কে. কমল। প্রচারিত হবে দুপুর ১২টায়।
কবির বিভিন্ন কবিতার নাটকীয় উপস্থাপন করা হবে ‘রবির কিরণ’-এ। এটি করবে ‘কল্পরেখা’র ছোট্ট বন্ধুরা। অনুষ্ঠান পরিচালনা করেছেন এ. কে. কমল। প্রচারিত হবে ৫টা ৩০ মিনিটে।
এছাড়াও রাত ১০টায় প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মাধো’ ও ‘ডাকঘর’। ‘মাধো’ ও ‘ডাকঘর’ নির্মাণ করেছেন যথাক্রমে সুমনা সিদ্দিকী ও লুসি তৃপ্তি গোমেজ।
আরআর




