মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

অভিনেত্রী রিনা রহমান আর নেই

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

অভিনেত্রী রিনা রহমান আর নেই

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। গতকাল সোমবার রাত ৯টায়  শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।  

তার মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সংগঠনটির পক্ষ থেকে প্রয়াত এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। 

সোমবার রাতে শনির আখড়া,মাতুয়াইলে তাঁর দাফন সম্পন্ন হয়েছে বলে ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। 

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বেশকিছু দিন কাজে অনিয়মিত হয়ে পড়েন। মৃত্যুর আগপর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’য় অভিনয় করছিলেন।

দীর্ঘ অভিনয় অভিনয় জীবনে টেলিভিশন নাটক, সিনেমা ও মঞ্চে কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’, চলচ্চিত্র ‘ঘানি’, ‘ঠিকানা’ এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর